
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার উপজেলা ও গোদাগাড়ী মডেল থানা পরিদর্শন করেছেন। রবিবার (৪ঠা মে) দুপুরে পরিদর্শনকালে উপজেলার সরকারী সকল দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার গোদাগাড়ী উপজেলা নির্বাহি অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলামসহ উপজেলার কর্মকর্তারা তাকে স্বাগত জানান।এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন।শিক্ষার মানউন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ডিসি আসিয়া আক্তার ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।এর আগে তিনি গোদাগাড়ী মডেল থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তাকে স্বাগত জানান। থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক আসিয়া আক্তারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল আহমেদ উপস্থিত ছিলেন।এছাড়াও পুলিশের পরিচালিত কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।





























