
ফয়সাল আহমেদ রাজবাড়ী। রাজবাড়ীর গোয়ালন্দে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নানা কর্মসূচির পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৭ টায় প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আড়ৎপট্টি এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে র্যালী বের করে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন(১৭২৭)। র্যালীটি গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।আলোচনা সভায় রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. শহিদ মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. গোলজার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা সহ প্রমুখ।





























