শিরোনাম
রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট জনগণ ও সেবাদাতাদের দূরত্ব ঘোচাতে রাজশাহীতে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ সংলাপ আখাউড়ার মোগড়া হাইস্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস,হঠাৎ খসে পড়ল পলেস্তারা নওগাঁ জেলার পোরশা উপজেলায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ পানি নিশ্চিতকরণে গঙ্গাচড়ায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের শুভ উদ্বোধন আমতলীতে তরমুজ নিয়ে বিপাকে চাষিরা শিবচরবাসীর আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে এ এইচ কে ফিলিং স্টেশন পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বুধবার ০১ এপ্রিল ২০২৬
বুধবার ০১ এপ্রিল ২০২৬

গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যানরা,স্থবির সেবা কার্যক্রম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ

আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে। এসব ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগপন্থি চেয়ারম্যান ও সদস্যরা এখন আত্মগোপনে রয়েছেন। হামলা, মামলার ভয়ে নিজেদের নিরাপত্তা  নিশ্চিতে গাঢাকা দিয়েছেন। পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত থাকলেও চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আত্মগোপনে থাকায় নাগরিকরা ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যুসনদসহ সংশোধিত জন্মনিবন্ধন পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের অনুপস্থিতিতে সেবাদানে স্থবিরতা নেমে এসেছে।


জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার কিছু দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামী করা হয়। এরপর থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারমানগণ দায়িত্ব পালনে সমস্যায় পড়েন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান তারা। আবার অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে।


সরজমিন গিয়ে দেখাযায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ, শুধু সচিব অফিস করছেন। আওয়ামীপন্থি চেয়ারম্যানদের অনেকেই ক্ষমতার পালাবদলের কারণে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিপক্ষের রোষানল থেকে বাঁচতে ইউনিয়ন পরিষদে আসছেন না। ফলে ইউনিয়ন পরিষদের সেবাগ্রহীতারা বিভিন্ন সনদের আবেদন করেও চেয়ারম্যানদের স্বাক্ষর না থাকায় প্রয়োজনীয় সনদ পাচ্ছেন না। এতে করে জরুরি দাপ্তরিক কাজে ব্যাহত হচ্ছে সেবাগ্রহীতাদের।


দ্বীন ইসলাম নামের এক উত্তর ইউনিয়নের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, খুব জরুরি প্রয়োজনে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য তিনদিন পরিষদে এসে ঘুরেফিরে যাচ্ছি কিন্তু চেয়ারম্যানের স্বাক্ষর মিলে নি।


আনোয়ারপুর এলাকার তানবীর নামে আরেক যুবক একই অভিযোগ করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,জনপ্রতিনিধিরা পলাতক থাকায় স্থানীয় সরকার বিভাগের সেবা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে আমাদের মতো ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 


স্থানীয়রা বলছেন, দুর্নীতি ও ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নানা অপকর্ম করেছে। এখন তারা জনরোষে পড়ার ভয়ে গাঢাকা দিয়েছেন কিন্তু সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে নাগরিকদের। প্রশাসনের কাছে দাবি, জনগণের সেবা নিশ্চিতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 



তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য

দুইটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং একটিতে প্রশাসক নিয়োগে দিয়েছেন।  আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী ইউসুফ, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে আয়েত আলী এবং মোগড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ এ. এইচ. এম মামুনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।


অভিযোগ উঠেছে, মনিয়ন্দ ও ধরখার ইউনিয়নের চেয়ারম্যানগণও মামলা জনিত কারণে নিয়মিত পরিষদে আসছেন না। এতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা ভোগান্তিতে পড়ছেন। তবে, গোপনে কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানাযায়। 


আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনয়ন পরিষদ) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলার দুইটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং একটিতে প্রশাসক নিয়োগে দেওয়া হয়েছে। আশা করি জনসেবায় আর কোন বিঘ্ন ঘটবে না।


আরও খবর




রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন

মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট

সীতাকুণ্ডে ত্রিপুরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ফলোআপ করলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফুলপুরে কিশোরী ধর্ষণ, লজ্জা ও অপমানে বিষপানে আত্মহত্যা

গোয়াইনঘাটে আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী ৭ দিনের কারাদণ্ড

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সাতক্ষীরার মুদি দোকানে ২৫০ টাকা দরে পেট্রোল বিক্রি, ১,০৭,২৯০ টাকা সরকারী কোষাগারে জমা

জনগণ ও সেবাদাতাদের দূরত্ব ঘোচাতে রাজশাহীতে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ সংলাপ

আড়াইহাজার থানা থেকে আসামি পালানোর অভিযোগ, তদন্তে পুলিশ

আখাউড়ার মোগড়া হাইস্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস,হঠাৎ খসে পড়ল পলেস্তারা

নওগাঁ জেলার পোরশা উপজেলায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিরাপদ পানি নিশ্চিতকরণে গঙ্গাচড়ায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন

মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট

সীতাকুণ্ডে ত্রিপুরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ফলোআপ করলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফুলপুরে কিশোরী ধর্ষণ, লজ্জা ও অপমানে বিষপানে আত্মহত্যা

গোয়াইনঘাটে আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী ৭ দিনের কারাদণ্ড

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সাতক্ষীরার মুদি দোকানে ২৫০ টাকা দরে পেট্রোল বিক্রি, ১,০৭,২৯০ টাকা সরকারী কোষাগারে জমা