শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চৈত্র মাসের কাঠফাটা রোদ আর দাবদাহে হাঁসফাঁস অবস্থা জনজীবন। দুর্বিসহ গরমে ঘরে-বাইরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিনের কড়া রোদের সঙ্গে ভ্যাপসা গরমে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্তদের চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। এছাড়াও জন্ডিস, হিট স্ট্রোক, সর্দি-জ্বর নিয়েও হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। তবে বেশি অসুস্থ হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এর মধ্যে রাজধানীর মহাখালির আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) বা কলেরা হাসপাতাল প্রতিদিন গড়ে প্রায় ৫’শ রোগী ভর্তি হচ্ছেন। গত এক সপ্তাহে তিন হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন। আর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেও রোগী সংখ্যা বেড়েছে কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বুধবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় চার থেকে পাঁচগুণ বেশি রোগী ভিড় জমাচ্ছে। সকাল থেকে রোগীর সংখ্যা চাপ কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়তে থাকে। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।


চিকিৎসকরা বলছেন, গরমে অতিরিক্ত ঘাম কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হচ্ছে। আবার বাতাসের আদ্রতা স্বাভাবিকের চেয়ে কম হওয়ায়  তাপাদাহের মধ্যে ঠোট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। আবার গ্রামের মানুষ স্বাস্থ্যসচেতন নয়। অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। তাই গরমে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করা, ফলমূলের সরবত পান, পচা-বাসী ও বাইরের  খাবার না খাওয়া এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।


কলেরা হাসপাতালে একাধিক রোগী স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে শুধু রাজধানী নয়, সারাদেশ থেকেই ডায়রিয়ার রোগী আসছে কলেরা হাসপাতালে। রোগীরা ডায়রিয়া শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং হাঁটাচলার শক্তি প্রায় হারিয়ে ফেলছে। কেউ সরাসরি এইখানে নিয়ে এসেছেন আবার অনেকে অন্য হাসপাতাল থেকে রেফারে এখানে নিয়ে এসেছেন। হাসপাতালের চিকিৎসক, নার্সরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।


আইসিডিডিআরবির পরিসংখ্যানে দেখা যায়, গত ২৮ মার্চ  ৫০৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়। এরপর ২৯ মার্চ  ৫০১ জন, ৩০ মার্চ ৫৪৫ জন, ৩১ মার্চ  ৪৪৮ জন, ১ এপ্রিল ৫০৫ জন, ২ এপ্রিল ৪৯৮ জন এবং ৩ এপ্রিল বুধবার বেলা ১১টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২০৫ জন। অর্থাৎ গত সাত দিনে মোট রোগীর ভর্তির সংখ্যা ৩ হাজার ২০৯ জন।


নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকা থেকে এসেছেন রেনু বেগম। তার ১৭ মাসের শিশু  শিশু আইমানকে কোলে নিয়ে কান্নাকাটি করছে।  চোখে মুখে দু:চিন্তা আর হতাশার প্রকাশ করে তিনির বলেন, সবার রোগী ভালো হয়ে যায়। কিন্তু আমার বাচ্চাটা ভালো হচ্ছে না। বমি আর ডায়রিয়া বন্ধ হয় না। শুধু কান্নাকাটি করে। বুকের দুধ পর্যন্ত খাচ্ছেন না। শরীর ক্রমেই দূর্বর হয়ে পড়ছে। ছেলের চিন্তায় তাদের পুরো পরিবার খুবই দু:চিন্তায় আছে বলেও জানান তিনি।  


কেরানীগঞ্জ থেকে দুই বছরের ছেলেকে নিয়ে আসা এসেছেন আলি হোসেন। তিনি জানান, গরমের কারণে দুই দিন  ধরে ডায়রিয়া হচ্ছে। প্রথমে ফামের্সী থেকে ওষুধ খাওয়ার পরও ভাল হয়নি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওখানকার চিকিৎসকরা কলেরা হাসাপাতালে রেফার্ড করেছে। গতরাত এখানে ভর্তি করেছি। তার পর থেকে কিছুটা উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।


বাসানটেক এলাকা থেকে আরেক রোগী জামাল হোসেন (৬০) বলেন, মঙ্গলবার রাতে ভর্তি হয়েছি। আমার এলাকার পানিতে প্রচুর ময়লা ও র্দুগন্ধ আসে। আমরা মনে হয় সেই পানি খাওয়ার কারণেই  ডায়রিয়া হয়েছে। তার ছেলে পাপ্পু মিয়াও একই কথা বলেন।


গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর  চাপ কতটা বেড়েছে এমন প্রশ্নের জবাবে আইসিডিডিআর,বির এসিটেন্ট সায়েন্টিস্ট শোয়েব বিন ইসলাম আলোকে বলেন, গত কয়েকদিনের অসহনীয় গরমে রোগীর স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। স্বাভাবিক সময়ে এখানে গড়ে ২৫০/৩০০ রোগী ভর্তি হয়ে থাকে। কিন্তু এখন রোগীর ভর্তির গড় ৫’শ ছাড়িয়েছে। যদিও কিছুদিন আগে রোগীর চাপ আরও বেশি ছিল। তবে এখন যে তাপমাত্রা বিরাজ করছে তা যদি অব্যাহত থাকে তাহলে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ আরও বাড়বে।


তিনি বলেন, আমরা যে সব রোগী পাচ্ছি তার বেশির ভাগই হচ্ছে পানিরাহিত ডায়রিয়া রোগী। গরমের কারণে সবাই পিপাসার্ত থাকেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ যারা বেশিরভাগ সময়ে বাইরে থাকেন। তাই তৃষ্ণা মেটাতে অনেকেই অনিরাপদ পানি পান ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। এতে ফুড পয়জনিং থেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া টাইফয়েড ও পানিবাহিত হেপাটাইটিস, জন্ডিস হওয়ার সম্ভবনাও থাকে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া হলে অনেক ক্ষেত্রেই বিষয়টা অভিভাবকরা গুরুত্বের সঙ্গে নেন না। কিন্তু  ডায়রিয়ার চিকিৎসা খুবই সহজ। নিকটস্থ হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় ডায়রিয়ার ভাল চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আর যতবার পাতলা পায়খানা হবে, ততবার একটি করে খাবার স্যালাইন খেতে হবে। এভাবে চলতে থাকলে এমনিতেই রোগী সুস্থ হয়ে যাবে, তাকে হাসপাতালে নিয়ে আসারও প্রয়োজন হবে না।


রাজধানীর শিশু হাসপাতালে সরেজমিনে দেখা গেছে,  বহি:র্বিভাগ থেকে শুরু জরুরী বিভাগ, মেডিসিন বিভাগ এবং শিশু বিভাগে সামনে রোগী ও স্বজনদের জটলা। চিকিৎসকদের  রুমের সামনেও দীর্ঘ লাইন। সময় বাড়ার সাথে সাথে রোগীর চাপ সামাল দিতে বেসামাল অবস্থা দেখা যায়। বেশিরভাগ রোগীকে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ফাঁকা নেই কোন শয্যা, বরং শয্যার বাইরেও অতিরিক্ত রোগী ভর্তি আছে।


বাচ্চাদের স্বজনদের কথা বলে জানা গেছে,  গত কয়েক দিনের অহসহনীয় গরমে জ্বর, কাশি, গায়ে ব্যথা, শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে এসেছেন সবাই। অনেকে এসেছেন পেটের পীড়া ও ডায়েরিয়া নিয়ে। বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা।


হাসপাতালের বহি:র্বিভাগে কথা হয় মিরপুর ১২ থেকে আসা শারমিন আক্তারের সঙ্গে। তিনি তার ৪৫ দিনের বাচ্চাকে নিয়ে এসেছেন। তিনি জানান, বাচ্চার পাতলা পায়খানা ও বমি হচ্ছে। শরীরে বিভিন্ন ধরনের লাল লাল দানার মতো ফুসকা উঠেছে। চিকিৎসকরা বলেছেন গরমের কারণে এমনটা হয়েছে। এখন ওষুধপত্র লিখে দিয়েছেন। যদি তিন দিনের মধ্যে ভাল না হয় তাহলে আবার আসতে বলেছেন। হাসপাতালে ভর্তি রিভান সরকারের মা মুক্তা বেগম বলেন, যে গরম পড়ছে। আমরা বড় মানুষও টিকতে পারছি না। অসুস্থ হয়ে পড়ছি।  আমার বাচ্চার জন্ডিস হওয়ায় গতকাল রাতে এখানে ভর্তি হয়েছি।


হাসপাতালের বহি:র্বিভাগের চিকিৎসক রেজওয়ান সরওয়ার বলেন, গরমের কারণে ডায়রিয়া ও জ্বরসহ বিভিন্ন ধরনের রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে খুব বেশি নয়। তবে সামনের দিনগুলোতে রোগীর চাপ বাড়তে পারে।


গরমের এই সময়ে শিশুদের প্রতি অভিভাবকদের আরও  যত্নশীল থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রাপ্ত বয়স্ক রোগীদের তুলনায় শিশুরা বেশি দুর্বল হয়ে পড়ে। তাই পাতলা পায়খানা ও বমি শুরু হলে শিশুকে মুখে খাবার স্যালাইন বার বার খাওয়ানো ও মায়ের বুকের দুধও খাওয়াতে হবে। প্রয়োজনে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।


শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত তিনদিনে ডায়রিয়ায়  আক্রান্ত প্রায় ৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে বহি:র্বিভাগ ও জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতালের জরুরী বিভাগ সেবা নিয়েছেন ৭৫ জন রোগী। তাদের মধ্যে  ভর্তি হয়েছেন ১৫ জন।


ঢাকা শিশু হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ঋতু বা আবহাওয়া পরিবর্তন, এবং ভ্যাপসা গরমসহ নানা কারণে ডায়রিয়াসহ ঠান্ডা-জ্বর, নিউমোনিয়া এবং বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এছাড়া পরিবেশ কারণে ভাইরাল দূষণ অনেক বেড়ে গেছে। অনেক বেশি মৌসুমি ফ্লু পাচ্ছি। তাই গরমকালে শিশুদের ক্ষেত্রে সবধানতা খুব বেশি প্রয়োজন। কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অল্পতেই অসুস্থ হয়ে পরতে পারে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভাল। আর কোনভাবেই ধুলাবালিযুক্ত জায়গায় যাওয়া যাবে না। বাচ্চাদের  কাপড় গুলো যেনো আরামদায়ক হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একই সঙ্গে গরমে যেনো শিশু ঘেমে না যায়। সেদিকে নজর দিতে হবে।


গরমের এই সময়ে তরলজাত ও পুষ্টিকর  খাবার খাওয়ার পরার্মশ দিয়ে তিনি বলেন, রাস্তার পাশে অস্বাস্থকর ও উম্মত  এবং পঁচাবাসী খাবার খাওয়া যাবে না। পায়খানা বা  টয়লেট ব্যবহার করার পর অবশ্যই ভালভাবে সাবার দিয়ে হাত ধৈৗত করে নিতে হবে। এছাড়া বিশুদ্ধ  ও ফুটানো পানি পান করতে হবে।  


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক