শিরোনাম
বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

গ্যাসের জন্য হাহাকার: কক্সবাজারের ফিলিং স্টেশনগুলোতে ঝুলছে ‘গ্যাস শেষ’ নোটিশ

প্রকাশিত:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরোপর্যটন শহর কক্সবাজারে তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। ফলে জেলার প্রায় সব কটি ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে পড়েছে।শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে কক্সবাজার শহরের অধিকাংশ ফিলিং স্টেশনে ‘গ্যাস শেষ’ লেখা নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।গত কয়েক দিন ধরে দেশজুড়ে এলপিজি সংকট চললেও কক্সবাজারের সরবরাহ কিছুটা স্বাভাবিক ছিল; তবে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সংকটে পড়েছেন এই গ্যাসের ওপর নির্ভরশীল হাজারো পরিবহন চালক।সংকটের এই চিত্র শুধু জেলা শহরেই সীমাবদ্ধ নয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফসহ উপজেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোর কোথাও গ্যাস মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।শনিবার (গতকাল) রাতে শহরের কালুর দোকান এলাকার একটি ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে নোহা মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ এলপিজিচালিত বিভিন্ন যানবাহন।বাসটার্মিনাল এলাকার সিএনজি অটোরিকশা চালক আমির হোসেন বলেন, ‘হঠাৎ করেই গ্যাস না পাওয়ায় খুব কষ্ট হচ্ছে। শুনেছি আশপাশের কোথাও পাওয়া যাচ্ছে না। জানি না কী হবে? কাল আবার রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি।’একই চিত্র দেখা গেছে উখিয়াগামী চালক মহিউদ্দিনের ক্ষেত্রেও। নোহা মাইক্রোবাসের এই চালক পথিমধ্যে গ্যাস ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। তিনি বলেন, ‘পাম্পে এসে শুনি গ্যাস নেই। গন্তব্যে মনে হয় আজ রাতে ফেরা হবে না, কাল সকালের ভাড়ার ট্রিপটাও মিস হয়ে যাবে। সরকারের উচিত এই সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসা।’ফিলিং স্টেশনের কর্মী মোহাম্মদ রানা জানান, ‘আজকেও সকালে এলপিজি কোম্পানির গাড়ি এসেছিল। কিন্তু সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি থাকায় দ্রুত ফুরিয়ে গেছে। দাম না বাড়লেও গ্যাস না থাকায় বিক্রি করতে পারছি না। কাল গ্যাস পাওয়া যাবে কি না, তা কোম্পানির গাড়ি আসার ওপর নির্ভর করছে।’এর আগে গত ১০ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে বর্তমানে ১ লাখ ৪০ হাজার টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টন এলপিজি অটোগ্যাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা সতর্ক করেন যে, সরবরাহ নিশ্চিত করা না গেলে অটোগ্যাস শিল্প ধ্বংস হয়ে যাবে। তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।এদিকে বর্তমান সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ দুই মাসের পরিসংখ্যানে আমদানি বৃদ্ধি পেলেও বাজারে এলপি গ্যাস সরবরাহ কমে যাওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয়, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



আরও খবর




বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা