শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উপজেলার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুর রহমান ক্বাসেমী এবং চাঁনপুর ক্বাসীমুল উলুম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা খুরশেদ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুল হক, মাহমুদপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান, ভুতিয়ারপুর সুজাতপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, বেহেলী আলীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, কামীনীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান আহমদ, রামপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মফিজুর রহমান আলাল এবং ক্বারী আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর জাতির ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করা হলে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষাক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমের নাতী ও রিয়াজ মাহমুদ মেহেদীর ছেলে রাঈদ মাহমুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা লুৎফুর রহমান মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও মোট ১ লক্ষ ৩৮ হাজার টাকার আর্থিক পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবকরাও এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়াহিয়া সাজ্জাদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান এবং শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ।


আরও খবর




অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার