শিরোনাম
চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১ কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস অনুষ্ঠিত চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)'র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন গাংগুরিয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার,দুই ডাকাত গ্রেফতার নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০ শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কালিগঞ্জে ঠিকাদারের বিরুদ্ধে ব্রীজের রড চুরি করে বিক্রির অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২১ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২১ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি সম্পদ ব্রীজের রড চুরি করে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে মোঃ হাসান নামের এক ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার দুদলী এলাকায় অবস্থিত একটি পুরাতন ব্রীজ ভেঙে পাওয়া আনুমানিক দেড় লক্ষাধিক টাকার রড কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই চুরি করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, প্রায় দুই বছর আগে দুদলী পুরাতন ব্রীজ ভেঙে সেখানে নতুন ব্রীজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সরকারি বিধি অনুযায়ী, ব্রীজ ভাঙার পর উদ্ধারকৃত পুরাতন রড ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ ও তত্ত্বাবধানের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের ওপর ন্যস্ত ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সেই দায়িত্ব লঙ্ঘন করে কয়েক মাস আগে ঠিকাদার এসব রড মৌতলা বাসস্ট্যান্ড এলাকার ভাঙারি ব্যবসায়ী রফিকুল ইসলামের কাছে চুরি করে বিক্রি করে দেন।

সরকারি নিয়ম অনুযায়ী, পুরাতন সরকারি রড বা নির্মাণ সামগ্রী বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে রেজুলেশন গ্রহণ,মূল্য নির্ধারণ এবং প্রকাশ্য নিলামের বাধ্যবাধকতা রয়েছে। অথচ এসব নিয়ম সম্পূর্ণ উপেক্ষা করে একক সিদ্ধান্তে রড বিক্রি করা হয়েছে, যা আইন বহির্ভূত ও দণ্ডনীয় অপরাধ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন দাবি করেছেন, দুদলী ব্রীজের পুরাতন সব রড চুরি হয়ে গেছে। এ বিষয়ে তিনি গত ৭ জানুয়ারি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। স্থানীয় একাধিক সূত্রের দাবি, ওই পুরাতন রড কয়েক মাস আগেই বিক্রি করা হয়েছে। অথচ ঘটনার দীর্ঘ সময় পর থানায় জিডি করা হওয়ায় সময়গত অসামঞ্জস্যতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, রড বিক্রির বিষয়টি জানার পরও তাৎক্ষণিক কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে হঠাৎ জিডি করা হয়েছে, যা বিষয়টিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এ ঘটনায় শুধু ঠিকাদারের ভূমিকাই নয়, উপজেলা প্রকৌশলীর দায়িত্ব ও তদারকির বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সরকারি সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা যথাযথ ছিল কিনা তা নিয়ে জনমনে ক্ষোভ ও সন্দেহ বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে মৌতলা বাসস্ট্যান্ড দোকান সমিতির সাধারণ সম্পাদক ও ভাঙারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “দুদলী ব্রীজের কাজ যিনি প্রথমে পেয়েছিলেন, তিনি পরে কাজটি মোঃ হাসান নামের আরেক ঠিকাদারের কাছে বিক্রি করে দেন। কয়েক মাস আগে তিনি হাসানের কাছ থেকে পুরাতন কিছু রড ৭৭ হাজার টাকা দিয়ে কিনেছেন।

অন্যদিকে বর্তমান ঠিকাদার মোঃ হাসান দাবি করেন, পুরাতন ব্রীজ ভাঙার পর রডগুলো ঘটনাস্থল থেকেই চুরি হয়ে গেছে। তিনি রড বিক্রির অভিযোগ অস্বীকার করলেও উপজেলা প্রকৌশলীকে ৬৭ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে স্বীকার করেন।তবে জরিমানাটি কোন অপরাধের জন্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি রড তার হেফাজতে থাকা অবস্থায় চুরি হওয়ায় এ জরিমানা দিতে হবে। তার এ বক্তব্যে রড চুরি, বিক্রি ও জরিমানার বিষয়টি নিয়ে আরও অস্পষ্টতা তৈরি হয়েছে।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, রেজুলেশনের মাধ্যমে দুদলী ব্রীজের পুরাতন রড নিলামের জন্য ৬৭ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নিলাম শুরুর আগেই রডগুলো চুরি হয়ে যায়। এ কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”

রডগুলো চুরি হয়নি বরং বিক্রি করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা মামলা করার এখতিয়ার আমার নেই। এটি পুলিশের দায়িত্ব। আইন অনুযায়ী পুলিশ যা করবে, সেটাই কার্যকর হবে।”

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, দুদলী ব্রীজের পুরাতন রড হারিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রকৌশলীর করা একটি সাধারণ ডায়েরি তদন্তের জন্য তার ওপর ন্যস্ত রয়েছে। বিষয়টি নথিভুক্ত হয়েছে এবং তদন্ত শুরুর জন্য ইতোমধ্যে বিজ্ঞ আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের অনুমোদন পাওয়া মাত্রই ঘটনার সার্বিক তদন্ত শুরু করা হবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ এভাবে লুটপাট হলে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিক্রি হওয়া সরকারি সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


আরও খবর




গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস অনুষ্ঠিত

চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)'র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

গাংগুরিয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক

পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার,দুই ডাকাত গ্রেফতার

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস অনুষ্ঠিত

চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)'র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

গাংগুরিয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক

পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শিশা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল চট্টগ্রাম থেকে উদ্ধার,দুই ডাকাত গ্রেফতার