শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

কালিগঞ্জে তিন সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় দুই আসামি কারাগারে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহকে কেন্দ্র করে তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা, মোবাইল ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা এবং একটি ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক।


বৃহস্পতিবার (২৩ মে) মামলার ১নং আসামি তপু গাইন (৩৬) ও আব্দুর রশিদ গাজী (৪০) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


মামলার বাদী 'দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা ও গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারেন। গত ১৯মে তিনি, আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী ওই বাড়িতে যেয়ে ১০/১২ জন শ্রমিককে ময়দা মিশ্রিত পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা অবস্থায় দেখতে পেয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে উজিরপুর বাজার এলাকায় তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের  কয়েকজন সহযোগী তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে। এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও তার কাছে থাকা মোবাইল ফোন, ব্যুম এবং ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এ ঘটনায় সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে তপু গাইন ও রশিদ গাজীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯/০৫/২০২৪ খ্রি.)।


মামলা দায়েরের পর আসামিরা ২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেন। এ সময় তারা কালিগঞ্জ প্রেসক্লাব নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে কথিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে সাংবাদিক ও জিএম আব্দুল্লাহ আল মামুন এর বিপক্ষে একটি প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেন। কিন্তু শুনানী শেষে বিজ্ঞ বিচারক নয়ন বিশ্বাস মামলার এক নম্বর আসামি তপু গাইন ও দুই নম্বর আসামি আব্দুর রশিদ গাজীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন।


প্রসঙ্গত, ২০২২ সালের ২০ এপ্রিল চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা চিংড়িতে পুশ সিন্ডিকেটের শক্ত ঘাঁটিতে অভিযান পরিচালনা করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেদিন লক্ষাধিক টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্টের পাশাপাশি পুশ সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রশিদ গাজীসহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুশের সাথে জড়িত আব্দুস সালাম, তপু গাইন, খোকাসহ আরও কযেকজন অসাধু মাছ ব্যবসায়ী।




আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত