শিরোনাম
কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

কালিগঞ্জের গলঘেসিয়া নদীর চরে বালির ব্যবসা: ভূমি অফিসের নীরব সহযোগীতায় প্রকল্পবাসীর দুর্ভোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মধ্যবর্তী দিয়ে প্রবাহিত গলঘেসিয়া নদীর জেগে ওঠা চরে মাছ চাষের অজুহাতে চলছে অবৈধ বালির ব্যবসা। ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নেওয়া হলেও বাস্তবে বালির ব্যবসাই মুখ্য হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও ভূমি অফিসের নীরব সহযোগিতায় দখল কার্যক্রম দিন দিন বাড়ছে। এতে একদিকে নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চরসংলগ্ন ভূমিহীন প্রকল্পের বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।


স্থানীয় সূত্র জানায়, মাত্র তিন বছর আগেও কালিকাপুর মৌজার চরটি ছিল উন্মুক্ত ভূমি। চরসংলগ্ন ভূমিহীন প্রকল্পে বসবাস করা অসহায় মানুষজন গৃহপালিত পশুপাখির চারণভূমি হিসেবে ব্যবহার করতেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোজাম ঢালীর ছেলে হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ভাই মো: মেহের আলীর নামে ২০২৩ সালের নভেম্বর মাসে ভূমি অফিস থেকে শর্তসাপেক্ষে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে সেখানে বালির ব্যবসা শুরু করেন। পরে মাছ চাষের অজুহাতে একসনা বন্দোবস্ত নিয়েও বালির ব্যবসা অব্যাহত রাখেন।


এতে ভূমিহীন প্রকল্পবাসীরা পড়েছেন চরম বিপাকে। বাসিন্দা নাসির, ফজর আলী, আলাউদ্দিন, রেহেনা ও জামিলা অভিযোগ করে বলেন, প্রতিদিন শত শত ট্রলি ও ড্যাম্পার চর থেকে বালি বহন করছে। প্রচণ্ড ধুলাবালি ও শব্দ দূষণে বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


এদিকে জিওব্যাগ ফেলে ও কৃত্রিম মাটির আস্তরণ তৈরি করে নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে আশপাশের পরিবেশও ধ্বংস হচ্ছে।


স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন “ভূমি অফিসের নীরব ভূমিকা না থাকলে এ ধরনের বন্দোবস্ত সম্ভব হতো না। মাছ চাষের নামে নদীর চরে দখল করে বালির ব্যবসা চলছে। এতে নদী সংকুচিত হওয়ার পাশাপাশি পরিবেশও ভয়াবহ হুমকির মুখে পড়ছে”।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অভিযোগ করে বলেন, ভূমি অফিস বিশেষ সুবিধা নিয়ে কোনো কিছু বিবেচনা না করেই যত্রতত্র বন্দোবস্ত দিয়ে আসছে। এতে প্রভাবশালীরা সুযোগ নিচ্ছে এবং তাদের সহযোগিতায় দখল কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।


অভিযোগের বিষয়ে বালি ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, কালিকাপুর মৌজার আরএস ১নং খতিয়ান ও ৪৫৫৫ দাগের এক একর জায়গা ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নেওয়া হয়েছে। বৈধভাবেই এখানে ব্যবসা করছি।


তবে প্রকল্পবাসীদের দাবি, বৈধতার আড়ালে যেভাবে বালির ব্যবসা চালানো হচ্ছে, তাতে তারা যেমন স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি নদী ও প্রকৃতির জন্য তৈরি হচ্ছে ভয়াবহ সংকট।


কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল বলেন, মাছ চাষের বন্দোবস্ত নিয়ে কেউ বালির ব্যবসা করতে পারবেন না। ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। উভয় পক্ষের সাথে কথা বলে, কাগজপত্র পর্যালোচনা করে এবং সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয় সচেতন মহলের দাবী অবিলম্বে চরটির বন্দোবস্ত বাতিল করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনলে গলঘেসিয়া নদী সংকুচিত হয়ে পড়বে এবং প্রকল্পবাসীসহ বৃহত্তর অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।


আরও খবর




কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম