শিরোনাম
বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কেন্দ্র দখল ঠেকাতে পারলেই ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত: আসিফ মাহমুদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ


এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বিএনপি'র মনোনীত প্রার্থী কায়কোবাদকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যতবার নির্বাচিত হয়েছে, ততবার ভোটকেন্দ্র দখল করে, টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হয়েছে। শুধুমাত্র তারা ভোটকেন্দ্র দখল করতে পারবে না, এই বিষয়টি নিশ্চিত করা গেলে মুরাদনগর আসন থেকে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে। আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে নির্বাচনের এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ এবং বাঙ্গরাকে উপজেলা হিসেবে ঘোষনা করা হবে।

তিনি আরো বলেন, আপনারা এটাও মাথায় রাখবেন, যারা মুরাদনগরে উন্নতি চায় না, যারা চায় না আপনাদের দুঃখ দুর্দশা লাঘব হোক, আপনারা সহজে সুন্দর জীবন যাপন করেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত হোক, তারা কিন্তু কুমিল্লাকে বিভাগ এবং বাঙ্গরাকে উপজেলা ঘোষনা না করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, তারা যদি আগের মতো কেন্দ্র দখল করে নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে মুরাদরনগরে আমরা যত কাজ শুরু করেছি যা তারা ৫বার নির্বাচিত হয়ে ২৫ বছরেও করতে পারে নাই, তা আমরা ১৫ মাসে করেছি, সে সকল কাজের প্রক্রিয়াকে বিনষ্ট করা হবে। সুতরাং আপনাদের নিজেদের জন্যই ১২ তারিখে ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে ভোট দিতে হবে। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইউসুফ হাকিম সোহেলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

গণভোটের বিষয়ে তিনি বলেন, যাতে বাংলাদেশে শেখ হাসিনার মতো আবার কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, আবার কোন স্বৈরাচার কায়েম না হয়, আবারো মুরাদনগরের মানুষ দীর্ঘদিনের জন্য বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করার জন্য সবাই গণভোটে হ্যা ভোট দিবেন।

পথসভায় ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল সহ জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।



আরও খবর




বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা