শিরোনাম
নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০ শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  


নিহত যুবদল নেতার নাম মো.ইউনুস আলী ওরফে এরশাদ (৪০)। তিনি চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এরশাদ উপজেলার দিয়ারাবালুয়া গুচ্ছ গ্রামের রইছুল হকের ছেলে। তিনি পেশায় একজন নৌকার মাঝি এবং তিন সন্তানের ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রাম ঘাটে এই ঘটনা ঘটে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।  

নিহতের ভগ্নিপতি মো.জয়নাল আবেদীন আলমগীর অভিযোগ করে বলেন,গত ৬-৭ মাস আগে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী (পলাতক) আমার থেকে ৩০ হাজার টাকা নিয়ে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুছাপুর ক্লোজারের পশ্চিমের দা খালটি ইজারা দেয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে উঠে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। গত বুধবার বিকেলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও বিএনপি নেতা বাবরের নির্দেশে স্থানীয় সমীর খাঁন,জাবেদ,ওবায়দুল্যাহ খান সহ ১০-১৫জন দায়ের খালে আমাদের মাছ ধরার জালটি কেটে তাদের জাল বসিয়ে দেয়। খাল দখলকারীরা বলে আওয়ামী সরকার এখন নেই তাদের সময়ের দেওয়া ইজারা বাতিল। এই বলে তারা খালটি দখলে নেয়।  

ভগ্নিপতি জয়নাল আবেদীন আলমগীর অভিযোগ করে আরও বলেন, বৃহস্পতিবার সকালে আমিসহ আমাদের পরিবারের আরও চারজন সদস্য আমাদের জাল কেটে খাল দখল করে মাছ ধরার বিষয়টি জিজ্ঞাসা করতে চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম ঘাটে যাই। সেখানে স্থানীয় নেজাম (৪২) তার ছেলে সুজন (২৫) ও তারেক (২৬) এবং তাদের আত্মীয় তারেক (২৬) বাবলু (২৭) রুমনের (২৫ ) সাথে আমাদের বাগবিতন্ডা বেঁধে যায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। পরবর্তীতে নিজাম ডাকাত ও তার লোকজন ইউনুছ আলী এরশাদকে তলপেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। এছাড়া আরও চারজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত এরশাদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এক প্রশ্নের জবাবে আলমগীর অভিযোগ করে বলেন,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহজাহান ও তার ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মানছুরুল হক বাবরের নির্দেশে এই হামলা ও হত্যাকান্ড সংঘটিত হয়।      

চরফকিরা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী বিপ্লব বলেন,বৃহস্পতিবার গুচ্ছ গ্রামের ঘাট এলাকায় একটি ভিটিতে মাটি ফেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর সঙ্গে মুছাপুরের খাল দখলের বিষয়টিও জড়িত রয়েছে।

নিহতের ছোট ভাই সামছুদ্দিন বলেন, দুই মাস আগে উপজেলার গুচ্ছ গ্রামের সুভাষ নামে এক ব্যক্তির থেকে ১ ডিসমিল জমি তিন বছরের জন্য বন্ধক নেয় আমার বড় ভাই এরশাদ। গতকাল বৃহস্পতিবার সকালে ওই জায়গার ওপর মাটি ফেলে ভিটি বাঁধার কাজ শুরু করে আমার ভাইয়েরা। তখন সুজন, জাবেদ,জিয়া খাঁন,সমীর খাঁন মেঘনা নদী হয়ে গুচ্ছ গ্রাম ঘাট দিয়ে সেখানে আক্রমণ চালায়। এতে আমার চার ভাই আহত হয়। বড় ভাইকে তলপেটে ছুরিকাঘাত করে। এছাড়া গত বুধবার বিকেলে বিএনপি নেতা শাহজাহান ও তার ভাই বাবরের নির্দেশে মুছাপুরের দায়ের খাল দখল করে আমাদের মাছ ধরার জাল কেটে হামলাকারীরা দখল করে।  

নিহতের স্বজনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহজাহান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এই ঘটনার সাথে আমিও আমার ছোট ভাই বাবর কোনো ভাবেই জড়িত নেই। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। কোন নেতা ষড়যন্ত্র করে আমাদের নাম বলাচ্ছে। এ বিষয়ে জানতে বাবরের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।  
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর




নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার