শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

কক্সবাজারে দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে (কউক)

প্রকাশিত:শনিবার ০২ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ০২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো


পর্যটন নগরী কক্সবাজারে নিয়ন্ত্রণহীনভাবে গড়ে উঠছে বহুতল অবৈধ স্থাপনা। শহরের কলাতলি থেকে মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্রসংলগ্ন বিস্তীর্ণ এলাকায় একের পর এক ভবন নির্মাণ চললেও অধিকাংশের নেই কোনো বৈধ অনুমোদন বা দাপ্তরিক ছাড়পত্র। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব কিংবা অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে এসব নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।


অনুসন্ধানে জানা যায়, গোপনে ভবনগুলোতে গিয়ে অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চাইলে মালিকপক্ষ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। অনেক ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে নির্মাণ বৈধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।


এদিকে আদালতের নির্দেশনা অমান্য করে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষিত অঞ্চলে গড়ে ওঠা প্রায় দেড় হাজার অবৈধ স্থাপনার বিরুদ্ধে নোটিশ জারি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। তবে নোটিশ পাওয়ার পরও অনেক নির্মাণকাজ থেমে নেই। ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভে প্রবেশ করলেই চোখে পড়ে অসংখ্য চলমান অবৈধ ভবনের কাজ, যা কউকের নির্দেশনাকে কার্যত উপেক্ষারই শামিল।


এ বিষয়ে ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, কউক গঠনের পর থেকেই যেভাবে ভবন নির্মাণ বেড়েছে, তার বড় একটি অংশই অনুমোদনবিহীন। ইসিএ এলাকায় নিষেধাজ্ঞা থাকলেও অদৃশ্য শক্তির প্রভাবে এসব কার্যক্রম বন্ধ হচ্ছে না। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন শহরের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, শহর ও আশপাশের পাহাড় কেটে দ্রুতগতিতে ভবন নির্মাণ চলছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। কউক ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এ খাতে গোপন আর্থিক লেনদেনের অভিযোগ জনমনে সন্দেহ সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সরকারি সংস্থাগুলোর ওপর জনগণের আস্থা নষ্ট হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।


কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি বলেন, ইসিএ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকেই নিয়ম ভেঙে ভবন নির্মাণ করছেন। এসব স্থাপনার বেশিরভাগেরই কউকের অনুমোদন নেই, এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়নি।


তিনি জানান, ২০১৩ সালের আগে পৌরসভার অনুমোদন নিয়ে নির্মিত অনেক ভবন থাকলেও কউক গঠনের পর সেই অনুমোদন আর কার্যকর নয়—এ বিষয়টি অনেকেই অবগত নন।


ইতোমধ্যে সংশ্লিষ্ট মালিকদের নোটিশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই জবাব দিচ্ছেন। আইনগত প্রক্রিয়া শেষে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত