শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

কমলনগর এলজিইডি অফিসে কমিশন বানিজ্য অল্পদিনেই অফিস সহকারি অর্ধশতকোটি টাকার মালিক!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:-

কমলনগর স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কমিশনের নামে ঘুষ বানিজ্য একটি স্বাভাবিক ব্যাপার। সন্তুষ্টিমত ঘুষ দিলেই ঠিকাদার ওই অফিসের হরিহর আত্মা! কার্যাদেশ পেতেও কোন সমস্যা হয়না।


বিপরীতে যারা কমিশন নিয়ে প্রশ্ন তোলেন তাদের কাজপেতে যেমন সমস্যা হয় তেমনি হয়রানিরও শেষ থাকেনা। আর এ কমিশন বানিজ্যের সুবাদেই অফিস সহকারি হারুন অর রশিদ মাত্র কয়েক বছরেই ঢাকা ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় নিজের এবং স্ত্রীর নামে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।


দুদকে দায়ের করা অভিযোগপত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদার বিষয়টি নিশ্চিত করেছেন। হারুন কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।      


নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে ২০২০ সালে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের চেয়ারম্যান বরাবর জনৈক ব্যাক্তি, হারুনের অবৈধ সম্পদ অর্জন এবং এ মর্মে অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পত্রের সাথে হারুনের অর্জিত সম্পত্তির ফিরিস্তি (ক্রয়কৃত সম্পত্তির পরিমান, দলিল রেজিস্ট্রির স্টেশন, সাল তারিখ দাতা-গ্রহীতা মূল্য ইত্যাদি) তুলে ধরেন।


অভিযোগের প্রেক্ষিতে দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়-ঢাকা, দুদক সমন্বিত জেলা নোয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পত্র প্রেরণ করে। যার স্মারক নম্বর ২৬১০৮/১১.১১.২০২০খ্রি.।


তদন্ত পূর্বক প্রতিবেদনও দাখিল করেছিল দুদক নোয়াখালী, তবে বিশ^স্ত সূত্র নিশ্চিত করেছে দুদক প্রধান কার্যালয়ে এ বিষয়ে গঠিত কমিশন প্রতিবেদনটি গ্রহণ না করে, পুনতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুদক সমন্বিত জেলা চাঁদপুরকে দায়িত্ব প্রদান করেছে। 


দুদকে দায়ের করা অভিযোগ ও নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের সাথে আলাপকালে জানা গেল হারুনের যাদুকরি বিত্তবৈববের উৎস। তিনি প্রতিটি কার্যাদেশের বিপরীতে ইউএনও উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী হিসাব রক্ষণ অফিস প্রকল্প দেখভালকারী সহকারি প্রকৌশলী অফিস স্টাফ এবং নিজের কথা বলে প্রকল্পভেদে ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নামক ঘুষ আদায় করেন।


জানা যায় কোন সৎ কর্মকর্তা বা জনপ্রতিনিধি এসব অর্থ না নিলে তা হারুনেরই হয়ে যায়। এছাাড়া প্রতিটি ফাইল প্রসেসিং এর নামে আদায় করেন পাঁচ হাজার টাকা। আছে সরকারি পুরাতন ভবন ক্রয়-বিক্রয়ের মুসাবিদার কমিশন, তবদির করে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ পাইয়ে দিয়ে আর্থিক সুবিধা নেওয়াসহ নানান খাত থেকেই তিনি টাকা হাতিয়ে নেন বলে জানানো হয়েছে।


আদায়কৃত অর্থ ‘কোন টেবিলে কত যাবে’ তার নির্ধারকও হারুন। এককথায় নিজ এলাকায় চাকুরি এবং অবৈধ অর্থের দূর্দান্ত কালেক্টর হওয়াতে হারুনই যেন অফিসটির সব। 


হারুন প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পে ২০০৪ সালে যোগদান করেন। ২০১২ সালে আত্তীকরণের সুবাদে তিনি রাজস্বখাতে অফিস সহকারি হিসাবে বহাল হন। এরপর থেকেই অফিসটি হয়ে যায় তার টাকা তৈরির মেশিন।


২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে তিনি স্ত্রী’র নামে ক্রয় করেন ঢাকা জেলার সভারের আটিবাজার এলাকায় ১২ কাঠা জমি। লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ক্রয় করেন ১.৩৫ একর, তারমধ্যে পৌর এলাকার সমসেরাবাদে চারতলা বাড়িসহ ক্রয় করেন ৩৭ শতক জমি।


জেলার রামগতি এবং কমলনগর উপজেলায় ক্রয় করেন প্রায় ৫.৬৪ একর জমি। এ ছাড়া স্থানীয় মাতাব্বরহাট বাজারে নিজের নামে দুইটি দোকান ঘর ক্রয় করেন। সূত্র জানিয়েছে হারুন জানে ব্যাংক হিসাবে লেনদেনে প্রমাণ থাকে, তাই অবৈধ অর্থ তিনি ব্যাংকে জামা না করে এলাকার পরিচিত ব্যবসায়ীদের নিকট জামা রাখেন। পরে ওই টাকা দিয়েই সম্পত্তি ক্রয় করেন।


এসব বিষয়ে হারুনের নিকট জানতে চাইলে তিনি মূল বিষয়টিকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অভিযোগ পত্রের তথ্য-প্রমাণ অস্বীকার করার মত কিছু নেই বলে জানান। উল্লেখ্য হারুনরা তিন ভাই বোন। মৃত্যুর পূর্বেই তার বাবা প্রায় সকল সম্পত্তি বিক্রয় করেছেন। পৈত্রিক সম্পত্তি বলেতে নিজগ্রামের বসত-বাড়ি ও সামান্য নাল জমি আছে।


উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, ঘুষ বা কমিশন বানিজ্য সম্পর্কে আমি কিছুই জানিনা। বর্তমানে ই-টেন্ডার প্রক্রিয়ায় কার্যাদেশ সম্পন্ন হওয়াতে আগের মত এদিক-সেদিক করার সুযোগ নেই বললেই চলে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, অফিস সহকারি হারুনের বিরুদ্ধে একটা তদন্ত চলমান আছে বলে জানি। রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ