শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

‎কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভায় ৪ নির্দেশনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


‎ইয়ার রহমান আনান,কক্সবাজার

‎

‎কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা।

‎

‎কোভিড-১৯ সংক্রমণ রোধে ৪টি নির্দেশনা দেয়া হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎

‎মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎

‎এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

‎

‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, কোভিড বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।

‎

‎এ ছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

‎

‎সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক বিপ্লব বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

‎

‎এদিকে সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার সূত্রে জানানো হয়, ১. RT-PCR Test: কক্সবাজার মেডিকেল কলেজে ৩টি RT-PCR Machine চালু আছে এবং ০৩ জন ল্যাব টেকনেশিয়ান কর্মরত আছে। পর্যাপ্ত পরিমাণ RT-PCR Test Kit মজুদ আছে। ২. RAT: উপজেলা এবং জেলা সদর হাসপাতালে মজুদকৃত RAT এর মেয়াদ উত্তীণ হওয়ায়, RAT এর জন্য উপজেলাসমূহ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল হতে চাহিদাপত্র সিডিসি, ঢাকা বরাবর পাঠানো হয়েছে। ৩. আইসোলেশন বেড: জেলাধীন ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া এবং মহেশখালী)-এ প্রতিটিতে ২ টি করে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১২ টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে।৪. আইসিইউঃ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু আছে।৫. সেন্ট্রাল অক্সিজেন: টেকনাফ, এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু আছে।৬. হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলাঃ টেকনাফ, উখিয়া, পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। ৭. অক্সিজেন সিলিন্ডার: ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে। ৮. জনবলঃ টেকনাফ উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২২ টি পদ শুণ্য এবং কুতুবদিয়া উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২১ টি পদ শুণ্য। ৯. কোভিড রোগীর পরিসংখ্যান: ০১.০১.২৫ হতে ১৬.০৬.২৫ পর্যন্ত মোট আরটিপিসিআর পরীক্ষার সংখ্যাঃ ২৩৯ পজেটিভ-১৩ (স্থানীয়-৫, এফডিএমএন-৮), পজেটিভিটি হারঃ ৫.৪৪%, মুত্যু-নাই।

‎

‎এ ছাড়া মোট পরীক্ষা: ২৩৯ (FDMN-১৭৮, হোস্ট-৬১) পজিটিভ: ১৩ (হোস্ট-৫, এফডিএমএন-৮) এবং এর ইতিবাচকতা হার: ৫.৪৪% (হোস্ট-৮.১৯%, এফডিএমএন-৪.৪৯%)

‎

‎অপরদিকে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে একটি নির্দেণনা প্রেণ করা হয় বলে সিভিল আফিস জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল/নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমূহে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদারকল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শঃ

‎

‎সংক্রমণ প্রতিরোধে এসব নির্দেশনা সমূহ হলো: বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড)।নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে,অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না,হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

‎

‎পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়ঃ

‎

‎দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।

‎

‎দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।

‎

‎চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন (PPE)

‎

‎ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।

‎

‎জরুরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

‎

‎সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়

‎

‎অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্বক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।


আরও খবর




শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা