
কুলাউড়া মৌলভীবাজার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার তালামীয নেতা কাজী আব্দুস সামাদ আজাদকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটায় কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ।
ভাটেরা ইউনিয়নের একজন সচেতন ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী কাজী সামাদ আজাদ-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগে বলা হয়েছে, তিনি নাকি বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার সঙ্গে জড়িত।
ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলা ৩নং ভাটেরা ইউনিয়ন এলাকায়, যেখানে কাজী সামাদ আজাদ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ন্যায়ের পক্ষে কথা বলে আসছেন। তার সহযোদ্ধারা এই গ্রেফতারকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন।
আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়:
“কাজী সামাদ আজাদ হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলন এর একজন সক্রিয় কর্মী ছাত্রদের দাবি আদায়ের আন্দলনে তিনি রাজপথে ছিলেন সংগঠনের একজন দায়িত্বশীল, সচেতন এবং অহিংস কর্মী। তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মুক্তির দাবি করছি।”
এই ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানবাধিকারকর্মী ও এলাকাবাসীর দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং কাজী সামাদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন





























