শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা চলছে, মাধ্যমিকে বন্ধ

প্রকাশিত:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ বুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সারাদেশে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বলি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা গ্রহণ কার্যক্রম চললেও সরকারি মাধ্যমিকে গত দুই দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ বন্ধ রেখেছেন সহকারী শিক্ষকরা। জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে শিক্ষকদের ডাকা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা একত্মতা জানালেও শিশু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছেন সহকারী শিক্ষকরা। তবে চিলমারী ও রৌমারী উপজেলার কয়েকটি স্কুলে পরীক্ষা নেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রৌমারীতে কয়েকটি স্কুলে শিক্ষা অফিসার ও অভিভাবকরা দায়িত্ব পালন করে পরীক্ষা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেলার রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে গেলেও তারা পরীক্ষা কার্যক্রমে অংশ না নিয়ে লাইব্রেরিতে অবস্থান করেন। পরিস্থিতির বাস্তবতায় উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম প্রধান শিক্ষক ও অবিভাবকদের সাথে নিয়ে পরীক্ষা চালিয়ে নিয়েছেন।
জেলার সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী শিক্ষাকরা বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কর্মবিরতির ছবি পোস্ট করা হলেও প্রকৃতপক্ষে প্রত্যেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় শিক্ষকরা দায়িত্ব পালন করেছেন।
ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনের ডাক দেওয়ায় শিক্ষকদের নীতি নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পড়ালেখার কথা বিবেচনায় প্রায় সব স্কুলেই সহকারী শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন করছেন। শুধু শিক্ষক নেতা নামধারী কিছু শিক্ষক যারা নিয়মিত শিক্ষা অফিসগামী ও রাজনৈতিক দলের সাথে যুক্ত তারাই আন্দোলনের নামে বাড়াবাড়ি করছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ আমাদের উপজেলায় সব স্কুলেই শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন করছেন। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা তো আমাদের ক্ষতি করেনি। তাদের শিক্ষার ক্ষতি করে আমরা জীবিকা নির্বাহ করবো এটা হতে পারে না। তাই তারা পরীক্ষার দায়িত্ব পালন করছেন। ফেসবুকে কর্মবিরতির ছবি দিলেও পরীক্ষা নিচ্ছেন।’
পরীক্ষা জিম্মি করে এমন আন্দোলনের সমালোচনা করে এই প্রধান শিক্ষক আরও বলেন, ‘ পরীক্ষা চলাকালীন এমন আন্দোলনের ডাক দেওয়ায় সাধারণ মানুষ ও অভিভাবকদের কাছে আমাদের অবস্থান অনেক নিচে নেমে গেছে। পাবলিক পারসেপশন একেবারে শিক্ষকদের বিপক্ষে। আমাদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন নেই। দুই চারজন শিক্ষক নেতার কথায়তো ডিপার্টমেন্ট চলতে পারে না।’
প্রাথমিকে পরীক্ষা চললেও সরকারি মাধ্যমিকে পরীক্ষাগ্রহণ স্থগিত রয়েছে। ফলে বিপাকে পড়েছে হাজারো শিক্ষার্থী। গত ২৪ নভেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হয়। চার বিষয়ে পরীক্ষা হওয়ার পর গত ১ ডিসেম্বর থেকে আন্দোলনের নামে কর্মবিরতিতে চলে যান সহকারী শিক্ষকরা। ফলে শিক্ষার্থীদের পরীক্ষাতেও অনির্দিষ্টকালের বিরতি শুরু হয়।
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সরকারি স্কুলগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, পরীক্ষার রুটিনে সোমবার ও মঙ্গলবার পরীক্ষা থাকলেও সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কোনও পরীক্ষা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে স্কুলে গেলেও পরীক্ষা না দিয়ে ফিরে গেছে।
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘ আমরা চরম বৈষম্যের শিকার । আমাদের প্রতিটি দাবি ন্যায্য। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এটা শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ বাঁচানোর আন্দোলন। সরকারের উচিৎ আমাদের দাবি মেনে নেওয়া। শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ রেখেছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চলবে।’
জেলা শিক্ষা অফিস বলছে, জেলায় ১০ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সোমবার ৮ বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ ছিল। মঙ্গলবার নতুন করে সরকারি হওয়া ৫ টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পূর্বের সরকারি বিদ্যালয়সহ বাকি ৫ টি বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ ছিল।
জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনসহ আমরা স্কুলগুলোর শিক্ষকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করছি। কিন্তু তারা শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার কথা বলছেন। কয়েকটি স্কুলে পরীক্ষা নেওয়া হলেও সদরের দুটি সরকারি স্কুলসহ ৫ টি স্কুলে পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল।’
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘ সদরের দুটি সরকারি মাধ্যমিক স্কুলের সভাপতি হিসেবে শিক্ষকদের সাথে আমি বৈঠক করেছি। তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘ সরকারি চাকরিজীবী হিসেবে এভাবে আন্দোলন করা বিধিসম্মত নয়। কিন্তু শিক্ষকরা বলছেন যে এই আন্দোলন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’


আরও খবর




কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন


এই সম্পর্কিত আরও খবর

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত