শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের কারণে উত্তরা-মতিঝিল, মিরপুর-গুলিস্তান বাসে যাত্রী কমেছে

লক্কড়ঝক্কড় বাস বন্ধের এখন সময়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর চিত্রপট পাল্টে দিয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহন উঠলে কয়েক মিনিটেই ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়া যায়। কর্মজীবী মানুষের কাছে মেট্রোরেল ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। পেশাজীবী ও কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা যাতায়াতে মেট্রোরেলমুখী হয়ে উঠায় উত্তরা-মতিঝিল, মিরপুর-গুলিস্তান রুটে চলাচলকারী বাসগুলোতে যাত্রী কমেছে। কেউ কেউ বলছেন যে পথে মেট্রোরেল গেছে সেই রুটগুলোতে পরিবহন ব্যবসায় ধস নামার উপক্রম হয়েছে। তারপরও সড়কে চলাচল করছে ফিটনেসবিহীন, রংচটা বাস। যাত্রী কমে যাওয়ায় এখনই সময় ফিটনেসবিহীন, লক্কড়ঝক্কড়, রংচটা বাসগুলো সড়ক-মহাসড়ক থেকে উঠিয়ে নেয়া। পরিবহন বিশেষজ্ঞদের মতে, ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে বেশি দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণহানি ঘটছে। দেশের গণপরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু লক্কড়ঝক্কড় বাস বন্ধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

জানতে চাইলে বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রব্বানী বলেন, ফিটনেসবিহীন যানবাহনের কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। সড়কে ওই সব যানবাহন চলাচলের কথা নয়। নতুন আইন অনুযায়ী নিয়মিত অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আমরা ফিটনেসবিহীন গাড়ি বন্ধে কাজ করে যাচ্ছি। দেখার প্রধান দায়িত্ব পুলিশের। তাদের লোকবলও আছে। তাদের জিজ্ঞাসা করেন কীভাবে এসব গাড়ি সড়কে নামছে। আমরা তো অভিযান চালাচ্ছিই।


পরিবহন বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান জানান, সাধারণত একটা যানবাহনের ফিটনেসের সময়কাল ১০ বছর। কিন্তু ঢাকা শহরে ১০ বছর পেরিয়ে যাওয়া অসংখ্য বাস চলছে। কয়েক বছর আগে ২০ বছরের বেশি বয়সী যানবাহন সড়কে চলাচল করতে পারবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু সরকারের ওপর পরিবহন মালিকদের প্রভাব থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। ড. হাদিউজ্জামান বলেন, এখন যেহেতু মেট্রোরেলের কারণে অনেক রুটে বাসযাত্রী কমে গেছে; তাই ফিটনেসবিহীন বাস বন্ধ করার পদক্ষেপ নেয়া উচিত।


রাজধানীতে পথের কাঁটা এখন ফিটনেসবিহীন যানবাহন। সবক্ষেত্রে দিনদিন উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগলেও রাজপথ যেন চলছে সেই মান্ধাতার আমলের যানবাহন দিয়ে। রাজধানীর এমন কোনো রুট নেই যে রুট দিয়ে ফিটনেসবিহীন যানবাহন চলছে না। সব রুটেই দাপটের সাথে চলছে এসব ফিটনেসবিহীন যানবাহন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যানজট কমানো ও সড়ক যোগাযোগ সহজ করার জন্য চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতোকিছুর পরও এখনো ঢাকার রাজপথে চলছে ফিটনেসহীন যানবাহন। মেট্রারেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ রাজধানীর সব রুট থেকে এখন সকল ধরনের ফিটনেসবিহীন যানবাহন উঠিয়ে নেয়ার সময় এসেছে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা।


দেশে বর্তমানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৫ লাখের বেশি। এসব যানবাহনের মধ্যে ৭০ শতাংশ রাস্তায় চলাচল করছে, যা দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সঙ্কট তৈরি করছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ৫ লাখ যানবাহনের মধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলাচল করে না। বাকি ৭০ শতাংশ দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সঙ্কট তৈরি করছে। তারা ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় পেলে জব্দ করে ডাম্পিংয়ে পাঠাচ্ছেন।


প্রতিদিন দেশে ১২ থেকে ১৫ জন সড়কে মারা যাচ্ছেন জানিয়ে নূর মোহাম্মদ মজুমদার বলেন, এমনকি আমরাও নিরাপদ নই। আমাদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তা করতে হলে আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পরিবহন মালিক থেকে শ্রমিক ও সড়ক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। তা না হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। শুধু ঢাকায় সড়ক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হলে ১০০ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন। তবে তাদের অধীনে আছেন মাত্র পাঁচ-ছয়জন ম্যাজিস্ট্রেট। তাই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো আর রাস্তায় চলবে না। সেই ক্ষেত্রে গাড়ি রাস্তায় চললে ধরা পরলে আমরা সেগুলো আমরা ডাম্পিং করে ফেলবো। এর পরে এই ডাম্পিং গাড়িগুলো আমরা স্রে‹প করে ফেলবো। এটাতো মানসিকতার বিষয়। একটা গাড়ি সুন্দর ফিটফাট হলে যাত্রীরা গাড়িতে উঠবে। চলাচল করেও শান্তি পাবে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, নোটিস আর চিঠিতেই সীমাবদ্ধ বিআরটিএ’র কার্যক্রম। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও নেই মনিটরিং। বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সড়কে বের হয় না এসব ফিটনেসবিহীন বাস। মোবাইল কোর্ট পরিচালনার সময় তারা আগেভাগেই জেনে যায়। সে সময় সড়কে গাড়ি কমে যায়। আবার মোবাইল কোর্ট উঠে গেলেই সড়কে দাপিয়ে বেড়ায় এসব বাস। এসব যানবাহন সড়কে চলছে ১৫ থেকে ২০ বছরের অধিক সময় ধরে। নিবন্ধিত যানবাহনের বাইরেও সড়কে চলাচল করা গাড়ির মধ্যে একটি বড় অংশই ফিটনেসবিহীন ও চলাচলের অনুপযোগী। অনিবন্ধিত এই যানবাহনের সংখ্যা কত, সেই তথ্য বিআরটিএর কাছে নেই। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়ির পরিমাণ কত সে তথ্য না থাকাটাই স্বাভাবিক।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের এক হিসাব বলছে, ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণের মধ্যে ৬৬ হাজার ৬৬১টি ফিটনেসবিহীন যানবাহন দায়ী। আরেক হিসাব অনুযায়ী, ২০১০-১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দুর্ঘটনার জন্য ১১ হাজার ৯২৯টি যানবাহন দায়ী। এরমধ্যে ফিট গাড়ির সংখ্যা ৮ হাজার ১৮টি, আনফিট গাড়ি ২ হাজার ৪৪৫টি এবং অন্যান্য ১ হাজার ৪৬৬টি।


বিআরটিএ’র হিসাব অনুযায়ী, দেশে ২০২২ সালে ৫ লাখ ৭৮ হাজার ১৫১টি গাড়ি নিবন্ধিত হয়েছিল। ২০২৩ সালে এ সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৬১টিতে। অর্থাৎ এক বছরে দেশে ২ লাখ ১৭ হাজার ২৯০টি যানবাহনের নিবন্ধন কমেছে। রাজধানীতে চলাচলরত ফিটনেসবিহীন যানবাহনের প্রকৃত সংখ্যা কত, তার সঠিক হিসাব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে (বিআরটিএ) নেই। বিআরটিএ সূত্র বলছে, বাস ও ট্রাক চলাচলের বয়সসীমা নির্ধারণ করে দেয়ার পর সংস্থাটি একটি তালিকা করেছে। এতে দেখা গেছে, ২০ বছরের সীমা নির্ধারণ করা হলে ৩৩ হাজার ১৭৪টি বাস-মিনিবাস রাস্তা থেকে উঠে যাবে। হিসাব করে দেখা যায়, বাস-মিনিবাসের প্রায় ৪১ শতাংশই ২০ বছরের পুরোনো। বাসের ভাড়া নির্ধারণ করার সময় ধরে নেয়া হয় একটি বাস সর্বোচ্চ ১০ বছর চলাচল করবে। এ সময়সীমার মধ্যেই ব্যাংক ঋণ পরিশোধ করার বিষয়টিও উল্লেখ করা হয়। অর্থাৎ ১০ বছর পর বাস আর বাণিজ্যিক কাজে ব্যবহার করার প্রয়োজন হবে না ধরে নিয়েই যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়।


স্বপন নামের এক যাত্রী বলেন, বাধ্য হয়েই ফিটনেসবিহীন গাড়িতে চড়তে হচ্ছে। এমন লক্কড়ঝক্কড় বাস রাস্তায় যাতে চলতে না পারে, তা দেখার দায়িত্ব তো পুলিশের। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে কিছু বলে না, তাই এরা আমাদের কাছে থেকে ভাড়া ঠিকই নিচ্ছে কিন্তু সেবা দিচ্ছে না।


বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সারাদেশে এখন ৫ লাখ ফিটনেসবিহীন গাড়ি চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গণপরিবহনকে স্মার্ট হতে হবে। স্মার্ট গণপরিবহনের বিকল্প নেই। গণপরিহনের মান উন্নত করতে হবে। সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করার জন্য কিন্তু মাত্র ৫ হাজার কোটি টাকা খরচ করলেই ঢাকার রাস্তার গণপরিবহনের চেহারা পাল্টে যাবে। এখানে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। সরকার চাইলেই সবকিছু সম্ভব। তেমনি সরকার চাইলেই সড়কে ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধ করা সম্ভব।


উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি (অতিরিক্ত ডিআইজি) নাবিদ কামাল শৈবাল বলেন, আমরা ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা কারছি। রাস্তায় আগের চেয়ে এখন ফিটনেসবিহীন গাড়ি কমে এসেছে। অনেক সময় দেখা যায় গাড়ি দেখতে লক্কড়ঝক্কড় হলেও এসব গাড়ির ফিটনেস কাগজপত্র ঠিক আছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক