শিরোনাম
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃপ্রমত্তা মেঘনা নদীর ভাংগনের ফলে ভোলা জেলার মনপুরা উপজেলার মূল ভূ-খন্ড প্রতিনিয়ত আকারে ছোট হয়ে আসছে।এতে প্রতি বছর হাজার হাজার মানুষ তার বসত ভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। হাজার কোটি টাকার সরকারি ও বেসরকারি স্থাপনা, স্কুল, কলেজ, হাট বাজার নদী গর্ভে বিলীন হয়েছে।বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় মনপুরার জনপদ। জলোচ্ছ্বাস ও বন্যায় লবনাক্ত পানি প্রবেশ করে কৃষি উতপাদন ব্যহত করতো। চরম দুর্দশার সাথে দিনপার করতো লাখো মানুষ।সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করতো মনপুরাবাসী। ভয়াল মেঘনা নদীর ভাঙ্গনে এবং বন্যা হতে মুক্ত হওয়ার জন্য মনপুরা উপজেলায় ১১১৭ কোটি টাকা ব্যয়ে "ভোলা জেলার মুজিবনগর এবং মনপুরা উপকূলীয় বাধ পুনবার্সন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ" প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির আওতায় মনপুরা উপজেলায় ভাঙ্গনে রোধে চারিদিকে বালুভর্তি জিওব্যাগ ও জিও টিউব নদীতে ডাম্পিং করে নদী তীর টেকসই করা হচ্ছে।দ্বীপটির চারদিকে ৫১ কি.মি. টেকসই বেড়িবাঁধ এবং ১১ টি স্লুইজগেট নির্মাণ কাজ চলমান রয়েছে। মনপুরা দ্বীপটি পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় এক দ্বীপ।দ্বীপটির দক্ষিনের কোল ঘেঁষে ম্যানগ্রোভ বন রয়েছে। বনে রয়েছে হরিণ সহ অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। বিকালের সোনালী আলোতে প্রমত্তা জলরাশির ছলাত ছলাত শব্দ ও উপকূলীয় বনে পাখির কিচিরমিচির শব্দ পর্যটকদের মন বিমোহিত করে। ভাঙ্গন রোধের পাশাপাশি পর্যটন শিল্পে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে বেড়িবাঁধটিকে মেরিন ড্রাইভে রুপান্তরিত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছিল। অনুমোদিত প্রকল্প অনুযায়ী বাধের উপরে ৫১ কিলোমিটারে কার্পেটিং এর পিচঢালাই করার ব্যবস্থা রাখা হয়েছিল। সে মোতাবেক দরপত্র আহব্বান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। বর্তমানে বেরিবাধ নির্মাণের কাজ দৃর্শমান হয়েছে। তবে বিপত্তি বাধে পর্যটন শিল্পের বিকাশে বেড়িবাঁধটিকে কার্পেটিং এর মাধ্যমে মেরিন ড্রাইভে রুপান্তরিত করা ও বাধে নির্দিষ্ট দুরত্বে সোলার লাইট স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ নিয়ে।এগুলা নির্মাণে বরাদ্দও মন্ত্রণালয় হতে দেয়া হয়েছিল।ব্যয় সাশ্রয়ের নামে বিগত অন্তর্বতীকালীন সরকার বেড়িবাঁধের কার্পেটিং, সোলার লাইট ও ওয়াচ টাওয়ার স্থাপন কাজ স্থগিতের আদেশ দেন। যা জনগনকে হতাশ করেছে এবং তারা চরম ক্ষোভে ফেটে পড়ছে। টেকসই বাধ না থাকায় মনপুরা উপজেলায় ভালো কোন পাকা রাস্তা নির্মাণ করা হয় নাই।বেড়িবাধে কার্পেটিং করা হলে বন্যা নিয়ন্ত্রণে পাশাপাশি সড়ক যোগাযোগ এবং পর্যটন শিল্পে ব্যাপক অবদান রাখবে বলে ধারনা মনপুরাবাসীর। জনগণের দাবির প্রেক্ষিতে চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিওলেটার মারফত বাধের উপরে পিচঢালাই কার্পেটিং, সোলার লাইট ও ওয়াচ টাওয়ার অনুমোদিত ডিজাইন ও ডিপিপি মোতাবেক বহাল রেখে কাজ বাস্তবায়নের অনুরোধ জানান। সেই প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় হতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করে হয়।কমিটি গত ২০ জুন সরেজমিনে মনপুরা এলাকা পরিদর্শন করেন।পরিদর্শন কালে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনসাধারণ উপস্থিত থেকে বেড়িবাধে কার্পেটিং বহাল রেখে কাজ বাস্তবায়নের জোর দাবি জানান। কমিটির আহবায়ক পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ডিজাইন), ঢাকা কার্পেটিং বহাল রাখার ব্যাপারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী সহ বাপাউবো'র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বিষয়টি নিয়ে এলাকা বাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ রিরাজ করছে। বাজেট বরাদ্দ প্রাপ্তি কাজ শুরু হওয়া এবং স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার প্রদানের পর আবার কেন কার্পেটিং বাদ দেয়ার জন্য বাপাউবোর কর্মকর্তারা পায়তারা করতেছে সেটার তাদের কাজে বোধগম্য নয় বলে মনে করছেন স্হানীয়রা। এছাড়া বাপাউবো বিস্তারিত সমীক্ষা করে যাচাই বাছাইয়ের মাধ্যমে বেড়িবাঁধে কার্পেটিং কাজ অন্তর্ভুক্ত করেছিলো এবং তা সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক একনেক সভায় অনুমোদন লাভ করেছে। সরকারের কাছে এলাকাবাসীর আবেদন পর্যটন ও সড়ক যোগাযোগের সুবিধার জন্য বরাদ্দকৃত কার্পেটিং বহাল রেখে বেড়িবাঁধের কাজ বাস্তবায়নের ব্যবস্থা করা।



আরও খবর




নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগ, বালু ভরাট করে নির্মাণ হচ্ছে স্থাপনা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগ, বালু ভরাট করে নির্মাণ হচ্ছে স্থাপনা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন