শিরোনাম
লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল পত্নীতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের 'ঝাড়ু মিছিল' মুরাদনগরে মাদক নির্মূলে চলছে 'অল-আউট অ্যাকশন': প্রশংসিত ওসি নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬

মুরাদনগরে মাদক নির্মূলে চলছে 'অল-আউট অ্যাকশন': প্রশংসিত ওসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে মুরাদনগর থানা পুলিশের 'অল-আউট অ্যাকশন' চলছে। মাদক বহনকারী ও সেবনকারীদের পাশাপাশি এর নেপথ্যে থাকা সরবরাহকারী ও ব্যবসায়ীদের শনাক্ত করতে বাড়ানো হয়েছে নজরদারি। প্রতি রাতে অভিযান চালিয়ে ধরা হচ্ছে বহু মাদক কারবারি ও মাদকসেবীসহ মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদকের সহজলভ্যতা কমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অভিযান আরও জোরদার ও নিয়মিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

থানা সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রুখতে চলতি আগস্ট মাসজুড়ে ‘অল-আউট অ্যাকশন’ ও বিশেষ সমন্বিত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ এবং পর্যায়ক্রমে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তথ্যদাতাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘গোপন অভিযোগ বক্স’, যার মাধ্যমে সাধারণ মানুষ নাম প্রকাশ না করেই তথ্য দিতে পারছেন।

মুরাদনগর সদরের বাসিন্দা রফিকুল ইসলামসহ কয়েকজন বলেন, মুরাদনগর থানায় মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান এর আগে কখনো দেখিনি। থানার বর্তমান ওসি সাহেব মাদক ও মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে ধরনের কঠোর অবস্থান গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবে সারা বছর চলতে থাকলে এলাকা থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল না হলেও নিয়ন্ত্রণে চলে আসবে। 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তবে কেবল আইনি প্রক্রিয়ায় মাদক পুরোপুরি নির্মূল সম্ভব নয়; প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন ইউনিয়নে মুরাদনগর থানার পক্ষ থেকে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজে মাদকবিরোধী সভা ও সেমিনার করা হচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে কেউ সুপারিশ বা তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির কারণে মুরাদনগরে মাদকের বিস্তার আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদক পুরোপুরি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরও খবর




লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল

পত্নীতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের 'ঝাড়ু মিছিল'

মুরাদনগরে মাদক নির্মূলে চলছে 'অল-আউট অ্যাকশন': প্রশংসিত ওসি

নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল

পত্নীতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের 'ঝাড়ু মিছিল'

নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা