
এম এম ইউসুফ আলী
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়াত যুব ও ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট বিকেলে নাঙ্গলকোট শাহী ঈদগাহ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে খিলা রোড হয়ে বটতলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা, নায়াত পরিবেশন ও দোয়া মোনাজাত শেষে সমাপ্ত হয়।
মিছিলে সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, যুব ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাঙ্গলকোটের বিভিন্ন সড়ক।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যেই ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর ছাহেব কেবলার অনুমতি নিয়েই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সহ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসেম।
নায়াতের রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন হযরত মাওলানা মুফতি ইমাম হোসাইন সহ জুলফিকার হামদ নায়াত গজল পরিবেশক দলের শিল্পী বৃন্দ।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও বিশ্ব ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।




























