শিরোনাম
পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩ আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ুবিষয়ক দায়িত্বশীল সাংবাদিকতা উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংলাপের আয়োজন করেন সামাজিক উন্নয়নমূলক সংস্থা  ভয়েস(  VOICE) 


শনিবার (২৫ অক্টোবর)  পত্নীতলা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ‘Climate Change and the Role of Media: A Dialogue with Local Journalists’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে । ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় সাংবাদিকদের করণীয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও তা মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় ।


এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. ফরহাদ হোসেন, আতোয়ার রহমান,  মাসুদ রানা, ইখতিয়ার উদ্দিন আজাদ, আলমগীর কবির, মামুনুর  হোসেন, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি  সুমন কুমার শীল, বিএসডিও সংস্থার সমন্বয়কারী  আতাউর রহমান,ভয়েস এর  নির্বাহী পরিচালক মো. মামুনুর রেজা (স্বাধীন), ওয়াটার অ্যান্ড ক্লাইমেটের কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ,  ভয়েস  এর সাব্বির  রহমান প্রমূখ।  


বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম খরাপ্রবণ এলাকা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ, পানির সংকট, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং কৃষি ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সংকটের বাস্তব চিত্র তুলে ধরা, ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা সামনে আনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে জনমত তৈরিতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রাথমিক ধারণা, নওগাঁ জেলার  বরেন্দ্র অঞ্চলের জলবায়ুজনিত ঝুঁকি এবং এর স্থানীয় প্রভাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, ফিচার রচনা এবং জনসচেতনতামূলক লেখালেখির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে তুলে ধরার কৌশল নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারী সাংবাদিকেরা।


আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে জলবায়ুবিষয়ক জ্ঞান ও আগ্রহ বাড়বে। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমে জলবায়ু সংকট, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধানের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে উঠে আসবে। এর ফলে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় সমস্যার সমাধানে জনমত গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার হবে।


VOICE মনে করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা, জনসম্পৃক্ততা ও সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জলবায়ু সংকটের বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মানুষকে সচেতন করতে এবং কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।


আরও খবর




পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক