শিরোনাম
গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায় মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৫ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):

নদীতে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা। বন্ধ আয়ের প্রধান উৎস। সংসার চালাতে গিয়ে করতে হচ্ছে ধারদেনা, বাড়ছে ঋণের বোঝা। এমন সংকটের সময়ে সরকারি সহায়তার চালই ছিল ভোলার লালমোহন উপজেলার জেলেদের একমাত্র ভরসা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন জেলেরা।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয় সরকার। ৭ অক্টোবরের মধ্যে জেলেদের মাঝে এ চাল বিতরণ করার কথা থাকলেও এখনো তা পাননি ছয়টি ইউনিয়নের জেলেরা।

উপজেলার মেঘনা নদীর পাড়ের জেলে কামরুল মাঝি, মাকসুদ মাঝি, আব্বাস মাঝি ও রুবেল মাঝিসহ আরও কয়েকজন জেলে বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় আমাদের আয়ের প্রধান উৎস বন্ধ থাকে। তখন সরকারি সহায়তার চালই একমাত্র ভরসা। কিন্তু সময়মতো চাল না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে। ঋণের বোঝা বাড়ছে। সন্তানদের লেখাপড়ার খরচ চালাতেও কষ্ট হচ্ছে। এনজিওর কিস্তি পরিশোধ করতে হচ্ছে দেনা করে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার চাল পাওয়ার কথা থাকলেও এখন আমাদের সেই চালের জন্যই অপেক্ষা করতে হচ্ছে। সময়মতো বরাদ্দের ওই চালগুলোও না পাওয়ায় চরম দুর্ভোগ পড়তে হয়েছে।

জেলেদের অভিযোগ, তালিকাভুক্ত হয়েও অনেকে প্রকৃত জেলে হিসেবে সরকারি সহায়তা পান না। আবার চাল বিতরণে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগও রয়েছে। লালমোহন উপজেলায় ২৪ হাজারের বেশি জেলে তালিকাভুক্ত থাকলেও এবার ২১ হাজার জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কালমা, রমাগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে চাল বিতরণ করা হলেও অন্য ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি।

নামপ্রকাশে অনিচ্ছুক একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার দলীয় নেতাদের সমন্বয় এবং তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে সমন্বয়হীনতার কারণে চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না। যার জন্য এখনো সরকারি সহায়তার চাল থেকে বঞ্চিত রয়েছেন জেলেরা। তবে দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আশা করছি- খুব শিগগিরই জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, মৎস্য অফিসকে তালিকা প্রস্তুত করে দ্রুততম সময়ের মধ্যে সব ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এখনো কেনো চাল বিতরণ সম্পন্ন হয়নি তা জেনে চাল বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার