শিরোনাম
নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আশার আলো দেখাচ্ছে প্রতিভা স্কুল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ‘সচেতন হলেই অটিস্টিক শিশু স্বাভাবিক হবে’, ‘সুন্দর ব্যবহার ও সুন্দর করে বুঝালে অটিজম ভালো হবে’ চারপাশের দেয়ালে এমন নানান স্লোগান সম্বলিত প্লেকার্ড দিয়ে সাজানো কক্ষগুলো। আছে শিশুদের জন্য নানারকম খেলনা সামগ্রী। আছেন একদল দক্ষ প্রশিক্ষকও। বিভিন্ন খেলনা সামগ্রী নিয়ে শিশুরা নিজেদের মত করে খেলাধুলা করছে। এমনই দৃশ্য দেখা যায় কুমিল্লার মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ স্কুলে গিয়ে। স্কুলটির স্বপ্নদ্রষ্টা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের উদ্যোগে মুরাদনগর উপজেলা কমপ্লেক্সে প্রতিষ্ঠিত  ‘প্রতিভা’ স্কুলটি গত ৩ অক্টোবর (২০২৪) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার। উপজেলা কমপ্লেক্সের সেন্ট্রাল স্কুলের ক্যাম্পাসে চালু হওয়া প্রতিভা নামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলটি প্রতিষ্ঠার এক মাসের মধ্যেই স্কুলের সেবামূলক কর্মকান্ড ব্যাপক সাড়া ফেলেছে ও আশার আলো জাগিয়েছে শিশুদের অভিভাবক সহ সকলের মাঝে। স্কুলটির পরিচালকের দায়িত্বে থাকা শিক্ষিকা শারমিন ফাতেমা বলেন, প্রতিভা স্কুল একটি অনন্য ও অসাধারণ উদ্যোগ। এ উদ্যোগটি গ্রহণ করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন মহোদয়। মূল ধারার বাহিরে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো রয়েছে সে শিশুদের বিশেষ সেবা, চিকিৎসা ও শিক্ষার মাধ্যমে যেন মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যেই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন তিনি। বিদ্যালয়টির ফিজিওথেরাপিস্ট মাহমুদুল হাসান বলেন, আমি এখানে ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করি। উপজেলা পর্যায়ে এ ধরণের স্কুল সচরাচর দেখা যায়না। আমরা চাই শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যদি বাচ্চার বাবা-মা আমাদের কথাগুলো অনুসরণ করে বা আমাদের দেখানো ব্যায়ামগুলো অনুকরণ করে তাহলে তারা অবশ্যই ভালো ফল পাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই, তাই তাদের জন্যে এমন একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুমি আক্তার, রোজিনা আক্তার সহ অন্যান্য অভিভাবকরা বলেন, এটি ইউএনও সিফাত উদ্দিন স্যারের একটি মহৎ উদ্যোগ। মুরাদনগরে এ ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে আমরা আগে কখনো ভাবিনি। আমাদের অনেকেই অর্থের অভাবে শহরে গিয়ে বাচ্চাদের এ ধরনের চিকিৎসা নেওয়া সম্ভব হয়না। এই স্কুলটি হওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি। অভিভাবকরা আরো বলেন, এখানে এসে আমরা জানতে পারলাম এ ধরনের শিশুদের জন্য কি ধরনের ব্যায়ামের প্রয়োজন, কি ধরনের খাবার খাওয়ানো প্রয়োজন, কিভাবে তারা কথা বলবে, আরো দশ জনের সাথে কিভাবে মিশবে তা আমরা বুঝতে পেরেছি। আমাদের শিশুদের কথা ভেবে এ ধরণের একটি স্কুল প্রতিষ্ঠিত করেছেন আমরা উনার প্রতি কৃতজ্ঞ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সাথে যোগাযোগ কার হলে তিনি জানান, উপজেলার প্রায় ১২ হাজার প্রতিবন্ধী পরিবার রয়েছে। তাই আমার মনে হয়েছে উপজেলায় এ ধরনের একটি সেবা সীমিত পরিসরের হলেও যেন চালু করতে পারি তাহলে মানুষকে হয়তো কিছুটা স্বস্থি দিতে পারবো। সমাজের অংশ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতে আনতে পারলেই বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় তা বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, আমি সবেমাত্র এ উপজেলায় যোগদান করেছি। সাবেক ইউএনও মহোদয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকদের কথা চিন্তা করে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই প্রসংশনীয়। স্কুলটিকে এগিয়ে নেয়ার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো। বিদ্যালয়টির প্রচার ও প্রসারের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।


আরও খবর




নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত