
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট বাইপাস সড়কের গোত্রশাল এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক শিশুর (৭) মৃত্যু হয়েছে। রোববার ( ৪ মে) সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম জি আর পি থানার ওসি এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরন করা হয়েছে।
এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।





























