শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
নিরব সাধনার স্বীকৃতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদুল হাসান ভূঁইয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান ভূঁইয়া। তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতায় নিয়োজিত এই শিক্ষক বর্তমানে নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের নেতৃত্ব দিচ্ছেন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর সদর উপজেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সুরাইয়া আশরাফীর মাধ্যমে সম্প্রতি এ ফল ঘোষণা করা হয়।

মাহমুদুল হাসান ভূঁইয়ার কাছে শিক্ষকতা শুধুমাত্র পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতীক। টানা ৩২ বছর ধরে তিনি শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময়, মনোযোগ ও স্বপ্ন ভাগ করে আসছেন। এর আগে ২০১৯ সালে তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

প্রায় চার বছর আগে নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির চিত্র বদলাতে শুরু করে। অবকাঠামো, পাঠদানের পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে এসেছে পরিবর্তন। সবচেয়ে চোখে পড়ার মতো উন্নতি শিক্ষার্থীসংখ্যায়। গত কয়েক বছরে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার।

ফলাফলের ক্ষেত্রেও এসেছে ধারাবাহিক সাফল্য। গত তিন বছরে বোর্ড পরীক্ষার ফলাফলে স্কুলটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এছাড়া নৃত্য ও জারি গানের মতো সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে।

এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে শুধুমাত্র প্রধান শিক্ষক হিসেবে নয়, প্রতিষ্ঠান হিসেবেও নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজ ১৩টি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, “এই অর্জন আমি একা ভাবতে চাই না। নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীর জন্যই এটি উৎসর্গ করছি।”

সহকর্মীরা মনে করেন, প্রশাসনিক দৃঢ়তা ও মানবিক নেতৃত্বের সমন্বয়ই তাঁর শক্তি। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শিক্ষকদের কাজে স্বাধীনতা দেওয়া এবং নিয়মিত তদারকির মাধ্যমে তিনি একটি দলগত পরিবেশ গড়ে তুলেছেন।

নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা মাহমুদুল হাসান ভূঁইয়ার ব্যক্তিগত সাফল্যের সীমা ছাড়িয়ে প্রতিষ্ঠানটির সম্মিলিত অর্জনে রূপ নিয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর এই স্বীকৃতি সেই দীর্ঘ পথচলার স্বাভাবিক ফল। 



আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন