শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন,গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে  ঘণ্টাব্যাপী চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।


সোমবার ১২ই জানুয়ারি ২০২৬ সকাল ১১ টার সময় নীলফামারী চৌরঙ্গী মোড়ে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন  শতাধিক সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে গণস্বাক্ষর ও স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলামের কাছে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।


মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দ্বারা অবৈধভাবে দখল, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে। এসব অনিয়মের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


বক্তারা বলেন, জয়ন্ত রায় (পিতা: ব্রোথনাথ রায়) গত ২১ ডিসেম্বর ২০২৫  সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ৩০ ডিসেম্বর ২০২৫  ভূমি অফিসের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয় তবে এখন পর্যন্ত চুড়ান্ত ভাবে দখলমুক্ত হয়নি। উল্লেখযোগ্য, জয়ন্ত রায় প্রায় চার বছর পূর্বে একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন, যা এখনো বহাল রয়েছে। নিজস্ব প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও তিনি সরকারি জমি দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এছাড়াও বক্তারা বলেন, একই এলাকার মোঃ আফজাল হোসেন আনুমানিক ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেছেন, যেখানে বর্তমানে ৮টি দোকানঘর রয়েছে। শুধু তাই নয় এছাড়াও তিনি অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ৫ জনের কাছে বিক্রি করেছেন, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তির অবৈধ হস্তান্তরের শামিল। মোঃ আফজাল হোসেন ওই এলাকায় সরকারি খাস জমিতে অবস্থিত একটি মসজিদ স্থানান্তর করে উক্ত জায়গাটি দখল করে অন্যের কাছে বিক্রি করেছেন। বক্তারা এ ঘটনাকে ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও জনস্বার্থের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।


বক্তারা প্রশ্ন তুলে বলেন, “সব তথ্য প্রশাসনের কাছে থাকার পরেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জয়ন্ত রায় ও আফজাল হোসেনের টাকার কাছে কি সবাই বিক্রি হয়ে গেছে, নাকি প্রশাসনের এখনো কাজ করার সদিচ্ছা আছে?” নীলফামারী জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন আপনি নীলফামারী জেলার অভিভাবক আপনার কাছে আমাদের প্রত্যাশা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।


এসময় বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সংবাদ সম্মেলন করা হবে ও বৃহত্তর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।  


স্বারকলিপিতে জেলা প্রশাসকের কাছে

গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি অবৈধভাবে দখলের সঙ্গে জড়িত জয়ন্ত রায় ও মোঃ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট সকল দখলদার ও সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উক্ত জমি দ্রুত উদ্ধার করার দাবি জানানো হয়।

এছাড়াও নীলফামারী জেলায় অবৈধভাবে দখলকৃত সকল সরকারি খাস জমি দ্রুত উদ্ধার করা, অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ নিশ্চিত করা এবং ভবিষ্যতে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণ রোধে কার্যকর প্রশাসনিক তদারকি ও নজরদারি জোরদার করার জোর দাবি জানানো হয়।


মানববন্ধনে সভাপতিত্ব করেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন। সঞ্চালনা করেন নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি এবং পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান। এসময় বক্তব্য রাখেন নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সুজনের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা আহমেদ, গ্রীন ভয়েস নীলফামারী জেলার সমন্বয়ক শাকিল ইসলামসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আসাদুজ্জামান,  রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব)-এর প্রতিনিধি মো: নজরুল ইসলাম, রিতা মহিলা কল্যাণ সমিতির সভাপতি রিতা বেগম, লাভলী মহিলা কল্যাণ সমিতির সভাপতি লাভলী বেগম, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বৈশাখী প্রমুখ।


নীলফামারী জেলার সর্বস্তরের জনগনের আয়োজনে ও দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন, নিরাপদ যুব কল্যাণ সংস্থা, গ্রীন ভয়েস, লাভলী মহিলা কল্যাণ সমিতি, রিতা মহিলা উন্নয়ন সমিতি,  পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি এর সহযোগিতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি, গণস্বাক্ষর ও জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম স্মারকলিপি গ্রহণের সময় বলেন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ