
.
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
২৯ মে ২০২৫ তারিখে বিকাল ৪:৩০ মিনিটে খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে তিনজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ মাহাবুব হোসেন (৩৫), পিতা-মোঃ রুহুল আমিন ২। মোঃ সাজিদুল হক সুমন (৪৬) ৩। মোঃ অসিন (৩৮) কে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
উল্লেখ্য যে, ধৃত আসামিগণ পূর্ব থেকেই রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভিতরে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল উক্ত টিনের ঘরের সামনে পৌছালে ধৃত আসামিগণ কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আটক করা হয়। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তাদের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সম্মুখে তাদের দেহ তল্লাসি করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ধৃত আসামিগণ লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা পরস্পর উদ্ধারকৃত অস্ত্র নিজ হেফাজতে রাখিয়া এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ জনক কর্মকান্ড করে আসছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বৈধ কোন কাগজপত্র তারা উপস্থাপন করতে পারে নাই। এছাড়াও ধৃত আসামি মোঃ মাহাবুব হোসেন (৩৫) এর নামে খিলগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সনদ বড়ুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া)।





























