শিরোনাম
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮টি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৪১ জনের মধ্যে ৩৩ জনের মনোনয়ন মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এসব আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।


রোববার সকাল ১০টা থেকে নওগাঁ জেলার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। বিকাল ৫টা পর্যন্ত ছয়টি আসনের মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।


সাইফুল ইসলাম বলেন, 'নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫৩টি। এর মধ্যে ৪১টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, যেগুলো আজকে আমরা যাচাই-বাছাই করেছি। সেখান থেকে ৩৩টি মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করেছি; বাতিল হয়েছে মোট ৮টি। '


যাচাই-বাছাইয়ে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে আটজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিলা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম মনোনয়নপত্রের সাথে নিজ রাজনৈতিক দলের স্বপক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া সাবেক যুবদল নেতা মাহমুদুস সালেহীন ও আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের ১ শতাংশ সমর্থনসূচক তালিকায় গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। 


জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয়জনরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  


মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে সাবেক যুবদল নেতা ও সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 


নওগাঁ-৪ (মান্দা) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।  তাঁরা দুইজনই স্বতন্ত্র প্রার্থী।  স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের স্বপক্ষে ১ শতাংশ সমর্থনসূচক ভোটার তালিকায় গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।


নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থী হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক।  তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও তার স্বপক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামসহ অন্য প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে । 


রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। 


তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও খবর




উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক