শিরোনাম
নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

নটিংহ্যামে হোঁচটের পর দুঃসময় চোখ রাঙাচ্ছে লিভারপুলকে

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

৬৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের বদলি হিসেবে নামলেন কস্তাস সিমিকাস এবং দিয়েগো জটা। আর ৬৬ মিনিটেই সেই সিমিকাস আর জটার সূত্রে লিভারপুলের গোল। সিটি গ্রাউন্ডে জমা হওয়া হাজারখানেক লিভারপুল ভক্তদের উল্লাস আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মনে এলো স্বস্তি। চলতি মৌসুমে লিভারপুলকে এর আগে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে কেবল একটা দল। সেটা এই নটিংহ্যাম ফরেস্টই। তাদের বিপক্ষে ড্র করাটাও লিভারপুলের জন্য যেন খানিক স্বস্তির। 


গতকালের ম্যাচেও শুরুতে পিছিয়েই পড়েছিল লিভারপুল। মাত্র অষ্টম মিনিটেই নিজেদের প্রথম সুযোগেই এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার থ্রু বল বক্সে পেয়ে ফার্স্ট টাচের নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রিস উড। কিন্তু তার আগে-পরে পুরোটা সময় ছিল কেবলই লিভারপুলের। তবে সেখান থেকে বলার মতো সুযোগই তৈরি করতে পারেননি কেউ। 



৭০ শতাংশ পজেশন ধরে রেখেও গোলের জন্য তাদের নেওয়া ৯ শটের একটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে নটিংহ্যামের ৩ শটের ২টি ছিল লক্ষ্যে। এমনকি ৬৫ মিনিট পর্যন্ত লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি লিভারপুল। যদিও বদলি নেমেই লিভারপুলকে স্বস্তি এনে দেন দিয়েগো জটা। মাঠে নামার ২২ সেকেন্ড পরই দলকে সমতায় ফেরান জটা। কস্তাস সিমিকাসের কর্নারে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।



দুই মিনিট পর আরেকটি সুযোগ পায় লিভারপুল। কাছ থেকে জটার শট ব্যর্থ করে দেন নটিংহ্যাম গোলরক্ষক মাটস সেলস। ৭৭তম মিনিটে জটার আরেকটি প্রচেষ্টা রুখে দেন তিনি। চলতি মৌসুমে নটিংহ্যামের বিপক্ষে দুই ম্যাচ থেকেই জয়হীন লিভারপুল।


ড্র করে অবশ্য লিভারপুলের সামনে দুঃসময় চোখ রাঙাচ্ছে আরও একবার। ডিসেম্বরের শেষটা টেবিলের ওপরে শেষ করে বেশ কয়েকবারই জানুয়ারি মাসে হোঁচট খেতে হয়েছে তাদের। বড়দিনে লিগ টেবিলের শীর্ষে থেকেও শেষ ১৫ বছরে অন্তত ৩বার শিরোপা জিততে না পারার যন্ত্রণাও সইতে হয়েছে লিভারপুলকে। চলতি জানুয়ারি মাসেও প্রিমিয়ার লিগে তাদের দেখতে হচ্ছে পরপর দুই ড্র। 


যদিও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অলরেডরা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে নটিংহ্যাম। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। আজ রাতে নর্থ লন্ডন ডার্বিতে জিতলে অবশ্য আর্সেনাল ফের উঠে আসবে দুইয়ে। 



আরেক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-২ ড্র করা চেলসি ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চারে আছে। একই ব্যবধানে ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আর এদিনের ম্যাচডেতে একমাত্র জয় পেয়েছে কেবল ওয়েস্ট হ্যাম। ফুলহ্যামকে হ্যামার্সরা হারিয়েছে ৩-২ গোলে।  


আরও খবর




মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই