শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের বাসিন্দা এম,এম রবিউল  ইসলাম (৫৮) তার স্ত্রী ইনা পারভীন চন্দনা (৪০) নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের দিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকাল আনুমানিক ৮টার দিকে ইনা পারভীন চন্দনা নিজ বাড়ি থেকে বাবার বাড়ি তালা উপজেলার শিবপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে তিনি গন্তব্যে পৌঁছাননি। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এঘটনায় রবিউল ইসলাম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী নিখোঁজ থাকায় ভবিষ্যতের আইনি সুরক্ষা ও অনুসন্ধানের স্বার্থে বিষয়টি জিডিভুক্ত করা জরুরি। তবে অভিযোগ রয়েছে, আবেদন জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিডি গ্রহণে গড়িমসি করছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। পরে আইনি সহায়তার জন্য থানায় জিডি করতে গেলে সেটিও গ্রহণ করা হয়নি। গত মঙ্গলবার রাতে কয়েকজন আত্মীয়কে নিয়ে ওসি সাহেবের সঙ্গে দেখা করলে তিনি জিডি গ্রহণ করতে পারবেন না বলে জানান। কারণ জানতে চাইলে আমার এক আত্মীয়ের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এতে আমি চরম উদ্বেগের মধ্যে রয়েছি।

স্থানীয়দের দাবি, কোনো ব্যক্তি নিখোঁজ হলে সাধারণ ডায়েরি গ্রহণ করা পুলিশের নিয়মিত দায়িত্ব। এ ধরনের ঘটনায় জিডি গ্রহণে বিলম্ব হলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার কার্যক্রম ব্যাহত হতে পারে।

এদিকে অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে থানায় উপস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের এক নেতার সঙ্গে আলাপকালে অফিসার ইনচার্জ মাসুদুর রহমান রাজনৈতিক মন্তব্য করেন। উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, ওই সময় ওসি বলেন বিএনপি আগামী ৪০ বছরেও কিছু করতে পারবেনা। তারা এখনো আওয়ামীলীগকে ভয় পায়। এছাড়া বিএনপি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কোন সুপারিশ গ্রহণ করেননা বলে তিনি দাম্ভিকতা দেখান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) বলেন, নিখোঁজের ঘটনায় ওই নারীর স্বামী এম.এম. রবিউল ইসলাম থানায়  জিডি করার আবেদন করলেও সেটা গ্রহণ করা হয়নি। নিখোঁজ ইনার পিতার জিডি তিনি গ্রহণ করেছেন । এছাড়া ওই নারীর পরিবার তার স্বামী ও আগের স্ত্রীর ছেলের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছে। এদিকে আগামী ৪০ বছরেও বিএনপি কিছু করতে পারবে না এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে  এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


আরও খবর




কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল