
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে তেতুলিয়ায উপজেলার বুড়া'বুড়ি বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮ ঘটিকার পরে নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায়। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি )পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তথ্যসূত্রে জানা যায়,পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।





























