শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

রান খরচের বিব্রতকর তালিকায় নাম লেখালেন স্টার্ক

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গত আসরে আইপিএলের নিলামে ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি রুপিতে নাম লেখানোর পর কলকাতা নাইট রাইডার্সের প্রথম কয়েক ম্যাচে তিনি রান বিলিয়েছেন হাত খুলে। যদিও শিরোপাজয়ী কলকাতার ফাইনালে নিজের ঝলক দেখান স্টার্ক। চলমান আইপিএলে বাঁ-হাতি এই পেসারকে আগের চেয়ে ১৩ কোটি রুপি কম দামে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তাদের হয়েই তিনি রান খরচের বিব্রতকর রেকর্ড গড়েছেন স্টার্ক।



দিল্লির জার্সিতে অবশ্য এবারের আইপিএলটা খারাপ কাটছে অজি এই তারকা পেসারের। আগের তিন ম্যাচ মিলিয়ে তিনি ৯টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ফাইফার নেন এক ম্যাচে। তবে তার সেই ছন্দপতন হলো গতকাল (বৃহস্পতিবার)। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের রাতে স্টার্ক ইনিংসের তৃতীয় ওভারেই দিয়েছেন ৩০ রান। দিল্লির দ্বিতীয় বোলার হিসেবে তিনি আইপিএলে ৩০ বা এর বেশি রান খরচ করলেন। যদিও টুর্নামেন্টটির এক ওভারে সর্বোচ্চ রান খরচের তালিকায় তার ওপরে আছেন আরও ৭ জন।


আগে ব্যাট করতে নেমে শুরুতে রীতিমতো ঝড় তুলেছিল বেঙ্গালুরু। মাত্র ৩ ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে। এর মধ্যে তৃতীয় ওভারেই আসে ৩০ রান। স্টার্কের করা সেই ওভারে ২টি ছক্কা ও ৩টি চার মারেন ফিল সল্ট। এ ছাড়া আরেকটি চার হয় লেগবিফোর হয়ে। যদিও ম্যাচের অন্য ওভারগুলোয় বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি স্টার্ককে। বাকি ২ ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান। সবমিলিয়ে ৩ ওভারে ৩৫ রান খরচায় স্টার্ক ছিলেন উইকেটশূন্য। অথচ ম্যাচটিতে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারতেন এই তারকা।



এর আগে দিল্লি জার্সিতে সর্বোচ্চ ৩২ রান খরচ করার রেকর্ড গড়েছিলেন এনরিখ নরকিয়া। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড তাকে সেই তিক্ত স্বাদ দিয়েছিলেন। প্রোটিয়া তারকা নরকিয়া চলতি আসরে খেলছেন কলকাতার হয়ে। অবশ্য স্টার্ক-নরকিয়াদের চেয়েও আইপিএলের এক ওভারে আরও বেশি রান দেওয়ার নজির রয়েছে। 



ভারতীয় এই টুর্নামেন্টে এক ওভারে সর্বোচ্চ সমান ৩৭ রান খরচের রেকর্ড রয়েছে দুজনের। ২০১১ আসরে প্রশান্ত পরমেশ্বরন (ব্যাটার ক্রিস গেইল) এবং ২০২১ আইপিএলে হার্শাল প্যাটেল (ব্যাটার রবীন্দ্র জাদেজা) বিব্রতকর সেই কীর্তিতে নাম লেখান। এরপর ২০২২ সালে ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান নেন প্যাট কামিন্স। পারভিন্দর আওয়ানার এক ওভারে সুরেশ রায়না (২০১৪) এবং রবি বোপারার বলে মনোজ তিওয়ারি ও গেইল (২০১০) মিলে নিয়েছিলেন সমান ৩৩ রান করে। এ ছাড়া নরকিয়া ৩২, রাহুল শর্মা ৩১ এবং সর্বশেষ স্টার্ক ৩০ রান খরচ করলেন এক ওভারে।


স্টার্কের বিব্রতকর তালিকায় নাম লেখানোর ম্যাচে অবশ্য ১৩ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ে পেয়েছে তার দল দিল্লি। এদিন আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন ওপেনার ফিল সল্ট ও টিম ডেভিড। লক্ষ্য তাড়ায় লোকেশ রাহুল ৫৩ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৩ এবং প্রোটিয়া তারকা ত্রিস্টান স্টাবস ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন।


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা