
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুরে ২০০ শত ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়েছে। উপজেলার শিধুলী গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রীজ এলাকায় এসব বৃক্ষ রোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিধুলী গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি, সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই বৃক্ষ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্থাটির সহ সাধারন সম্পাদক আতিকুর রহমানের তথ্যমতে সংস্থাটি বিভিন্ন সড়কে পর্যায়ক্রমে ৫ হাজার বৃক্ষ রোপণ করবে। পাশাপাশি বৃক্ষরোপণের পর প্রতিটি বৃক্ষকে পরিচর্যা ও দেখাশুনা করবে সংস্থাটি।শিধুলী গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মোবারক হোসেন বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন সবাই মিলে গাছ লাগাই।বৃক্ষ রোপণ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন, শিধুলী গ্রাম উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক রিপন রহমান,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদস্য মামুনুর রশিদ, রনি আহমেদ,শাকিল আহমেদ, মাসুম পারভেজ, জিল্লুর রহমান জনি, মেহেদী হাসান, শরিফুল ইসলামসহ প্রমুখ।





























