শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

রোনালদোকে ভালোবেসেই সিরাজের এমন উদযাপন

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

উদযাপন দেখেই পেছনের গল্পটা অনুমান করে নেওয়া যায় অনায়াসে। ক্রিস্তিয়ানো রোনালদোর এই উদযাপন তো গোটা বিশ্বের সব খেলা মিলিয়েই সবচেয়ে ‘আইকনিক’ উদযাপনগুলোর একটি। মোহাম্মদ সিরাজ সেটি মুখেও খোলাসা করে দিলেন। পর্তুগিজ মহাতারকার ভক্ত হিসেবেই এই উদযাপন তার নৈবেদ্য।


উদযাপনটি অনেক দিন ধরেই করে আসছেন সিরাজ। সবসময় বা সব উইকেট নিয়েই অবশ্য এই উদযাপন করেন না। তবে অনেক সময়ই তাকে দেখা যায় ‘Siuuu’ উদযাপন করতে। জাতীয় দলর ম্যাচে নানা সময়ে, আইপিএলেও বিভিন্ন সময়ে দেখা গেছে। যেমন দেখা গেল বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে।


দুর্দান্ত প্রথম স্পেলে দুটি উইকেট নিয়ে তিনি নির্বিষ করে দেন বেঙ্গালুরুর বিপজ্জনক টপ অর্ডারকে। পরে শেষ দিকে ফিরে তিনি বিদায় করেন বেঙ্গালুরুর সর্বোচ্চ স্কোরার লিয়াম লিভিংস্টোনকে (৫৪)। ১৯তম ওভারে বোলিং করেও রান দেন মাত্র চার।


সব মিলিয়ে চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে গুজরাট টাইটান্সের জয়ের ভিত গড়ে দেন তিনি। পরে রান তাড়ায় ৮ উইকেটে জিতে যায় দল। জস বাটলার ৩৯ বলে ৭৩ রানের ইনিংস খেললেও ম্যাচের সেরা সিরাজ।


‘Siuuu’ উদযাপনের ঠিক আগে একটু ভিন্ন উদযাপনও করেন সিরাজ। দুই হাতের আঙুলে বুকে স্পর্শ করে মাটির দিকে ইশারা করে তবে রোনালদোর উদযাপনে মেতে উঠতে দেখা যায় তাকে। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার পর সেই উদযাপনের গল্প ছোট্ট করে বললেন গুজরাটের পেসার।


“(আঙুলের ইশারা করে) এটায় বোঝাচ্ছি যে, আমি আছি লড়াইয়ের জন্য… এরপরই ‘Siuuu’ উদযাপন… রোনালদোর ভক্ত আমি, তার মতো উদযাপন তো করতেই হবে…।”


উদযাপন চেনা হলেও সিরাজের জন্য এই ম্যাচটি ছিল অন্যরকম। আইপিএলে তাকে এত বছর ধরে সবাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সিরাজ বলেই চিনতেন। ২০১৭ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরুর পর ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা সাত মৌসুমে তিনি খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। এই দলে পারফর্ম করেই নাম-পরিচিতি-অর্থ পেয়েছেন, জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এই দলের প্রতীকীও হয়ে উঠেছিলেন কিছুটা। এবার সেই বেঙ্গালুরু তাকে নিলামের আগে ছেড়ে দেয়। নিলাম থেকেও নেয়নি তাকে। তার নতুন ঠিকানা হয় গুজরাট।


পুরোনো দলের বিপক্ষে পুরোনো ঘরের মাঠে চিন্নাস্বামি স্টেডিয়ামে খেলতে নেমে বোলিংয়ে বাড়তি বারুদ ছিল কি না, এই প্রশ্ন উঠল। তবে ৩১ বছর বয়সী পেসার লাজুক হাসিতে বললেন, আগুন নয়, ছিল আবেগ।


“নাহ (বাড়তি আগুন ছিল না)… কিছুটা আবেগপ্রবণ ছিলাম, কারণ সাত বছর এখানে খেলেছি, লাল জার্সিতে খেলেছি। এবার ভিন্ন অভিজ্ঞতা… কিছুটা নার্ভাস ছিলাম, আবেগও ছিল। তবে যখনই হাতে বল নিয়েছি, এরপর ‘ফুল অন’ হয়ে গেছি।”


এবারের আইপিএলে শুরুর আগে সময়টা খুব ভালো ছিল না সিরাজের। ছন্দ হারিয়ে জাতীয় দলে জায়গ হারান। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডর বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও পরে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে জায়গা পাননি। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর আইপিএলের আগ পর্যন্ত স্রেফ রাঞ্জি ট্রফির একটি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ খেলেননি তিনি।


আইপিএলের শুরুটাও এবার তার ভালো ছিল না। রান বন্যার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে ৫৪ রান দেন তিনি। তবে পরের ম্যাচেই উইকেট শিকার করেন দুটি। এরপর তৃতীয় ম্যাচে আরও ধারাল বোলিং করে ম্যান অব দা ম্যাচ।


সিরাজ বললেন, বাইরে থাকার সময়টা তিনি ইতিবাচকভাবে কাজে লাগিয়েছেন নিজেকে আরও শাণিত করে তুলতে।


“টানা ম্যাচ খেলছিলাম। ভুলগুলো তাই উপলব্ধি করতে পারছিলাম না। এবার যখন বিরতি পেলাম, নিজের ফিটনেস ও বোলিংয়ের ওপর মনোযোগ দিলাম। মানসিকভাবেও সবকিছু খুব ভালো ছিল। এরপর যখন জিটি দলে (গুজরাট টাইটান্স) দলে যোগ দিলাম, তখন আশিস ভাইয়ের সঙ্গে (কোচ আশিস নেহরা) কাজ করলাম। বল এখন হাত থেকে ভালোভাবে বের হচ্ছে এবং আত্মবিশ্বাসও দারুণ।”


“বিশ্বাসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, নিজের ভেতরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস না থাকলে আতঙ্কিত হয়ে পড়ার সুযোগ থাকে। আমার ভেতরে এই বিশ্বাসটা রাখি যে, আমি করতে পারি। আমার মানসিকতটা এরকমই থাকে।”



আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা