
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন বসতবাড়িতে হামলা,ভাংচুর চালিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার(২৪ জুন) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় হামলাকারী কাজী তানভীরসহ পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের মেয়ে কাজী তানজিলা।
ব্যবসায়ী কাজী আব্দুল কালাম বলেন ,বাড়ির জমি জমা নিয়ে আতলাপুর এলাকার কাজী তানভীরদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ ধরেই কাজী তানভীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী কাজী আবদুল কালামের বসতবাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় প্রতিবাদ করতে গেলে কাজী আব্দুল কালাম ও তার স্ত্রী পারুল আক্তারকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আপনাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




























