শিরোনাম
ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার প্রতিটি বিদ্যুৎ গ্রাহক যদি প্রতিদিন মাত্র ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন, তাহলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, উৎপাদন ব্যয় এবং সরকারের ভর্তুকির চাপ কমাতে জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।রবিবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও কমিটির সদস্য সচিব মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, বর্তমানে সাতক্ষীরা জেলায় প্রায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। প্রত্যেক গ্রাহক যদি প্রতিদিন মাত্র ১ ইউনিট বিদ্যুৎ কম ব্যবহার করেন, তাহলে বছরে প্রায় ২৩ কোটি ৭২ লাখ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। এর আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৩০৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, সামান্য সচেতনতা এবং বিদ্যুতের অপচয় রোধের মাধ্যমে বিপুল পরিমাণ জাতীয় সম্পদ সংরক্ষণ করা সম্ভব।সভায় আরও উল্লেখ করা হয়, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ১৩ টাকা ৯ পয়সা ব্যয়ে সংগ্রহ করলেও বিপুল ভর্তুকি দিয়ে আবাসিক গ্রাহকদের কাছে প্রায় ৪ টাকা দরে সরবরাহ করছে। ফলে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি ভর্তুকিনির্ভর এ সেবার প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর উপায় হিসেবে ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন এসি, ফ্রিজ ও অন্যান্য আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্রযুক্তি ব্যবহার করলে সাধারণ যন্ত্রপাতির তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, বিদ্যুতের অপচয় রোধে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অপ্রয়োজনীয় বাতি, ফ্যান, এসি কিংবা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু না রেখে প্রয়োজন শেষে বন্ধ করার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় কেবল ব্যক্তিগত ব্যয় কমায় না, বরং জাতীয় অর্থনীতির ওপর চাপও কমিয়ে আনে। তাই বিদ্যুৎ ব্যবহারে সবার মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করা সময়ের দাবি।সভায় অংশগ্রহণকারীরা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক গণসচেতনতামূলক প্রচারণা জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কর্মসূচি এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিদ্যুতের দক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন জ্বালানি খাতে সরকারের ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।



আরও খবর




ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার অভিযোগ!

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে