শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

সাব্বির আলম খন্দকার হত্যা মামলা: জাকির খানসহ সব আসামি খালাস

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিকেএমইএর সাবেক সহ-সভাপতি এবং আলোচিত গার্মেন্টস ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

সকাল ১১টায় আসামি জাকির খানকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মী এবং জাকির খানের হাজারো সমর্থক ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। রায়ে খালাসের ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উল্লাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।  

রায় ঘোষণার সময় মামলার বাদী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আদালতে উপস্থিত ছিলেন না।  

২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় গার্মেন্টস সেক্টরে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার।  

ঘটনার পর নিহতের বড় ভাই এবং তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বাদী হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ ১৭ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত চলাকালে মোট ৯ জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। সিআইডি’র এএসপি মসিহউদ্দিন দীর্ঘ তদন্ত শেষে ২০০৬ সালের ৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে প্রধান আসামি গিয়াস উদ্দিনসহ কয়েকজনকে অব্যাহতি দিয়ে জাকির খান এবং তার দুই ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়।  

চার্জশিট দাখিলের পর মামলার বাদী তৈমূর আলম খন্দকার চার্জশিটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। তিনি দাবি করেন, ‘গিয়াস উদ্দিনই হত্যাকাণ্ডের মূল নায়ক এবং তদন্ত কর্মকর্তা একটি গোঁজামিলের চার্জশিট দাখিল করেছেন।’  

তবে, ২০১১ সালে তৈমূর আলম খন্দকার তার নারাজি পিটিশন প্রত্যাহার করে নেন। এরপর মামলার বিচার কার্যক্রম মূল চার্জশিট অনুযায়ী চলতে থাকে।  

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, মামলায় দাখিলকৃত প্রমাণ এবং সাক্ষ্য-প্রমাণ যথেষ্ট ছিল না। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সব আসামিকে খালাস দেন।  

আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তারা অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নাম এ মামলায় রাজনৈতিকভাবে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল।  

জাকির খানের বিরুদ্ধে সর্বমোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩০টি মামলায় তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন। বাকি তিনটি মামলার মধ্যে দুইটিতে তিনি জামিনে আছেন। এই রায়ের মাধ্যমে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।  

প্রায় ২২ বছর পর বহুল আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায় ঘোষণার মাধ্যমে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই রায় নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।



আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত