শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাতক্ষীরা-৩: বিএনপির গ্রুপিং দাবানলে পুড়ছে ধান, ওজনের পাল্লায় একাট্টা জামায়াত

প্রকাশিত:বুধবার ১২ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে শুরু হয়েছে অঘোষিত ‘দ্বন্দ্বযুদ্ধ’। কেন্দ্রের সিদ্ধান্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. আলাউদ্দিনকে ধানের শীষের প্রার্থী হিসেবে সম্ভাব্য তালিকায় রাখার পর থেকেই এ আসনে দেখা দিয়েছে তীব্র বিভাজন।

গত ১০ দিন যাবৎ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ডাঃ শহিদুল আলমের সমর্থকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা দাহসহ নানা কর্মসূচি পালন করে চলেছেন। তাদের মূল দাবি- কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে ধানের শীষে প্রার্থী ঘোষণা করতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই আন্দোলনের মূল উদ্যোক্তা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, উপজেলা জাসাসের সাবেক নেতা এসএম বাবু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম। এই ক'জনের বাইরে ডাঃ শহীদুল আলমের পক্ষে দুই উপজেলা থেকে আর কোন নেতা নেই।

এই ক'জনের নেতৃত্বেই ডাঃ শহীদুল আলমের পক্ষে একেক দিন ভিন্ন আঙ্গিকে আন্দোলন, সংগ্রাম-বিক্ষোভ ও অর্থায়ন হচ্ছে। এমনকি প্রতিদিন আন্দোলনে ব্যয় হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত- যার পুরো খরচ বহন করছেন চেয়ারম্যান আজিজুর রহমান।

জেলার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আন্দোলনের পেছনে শুধু মনোনয়ন বঞ্চনার ক্ষোভ নয়, খলিশাখালীর ভূমিহীন জনপদের ‘ভূ- রাজনীতিতে অস্তিত্ব টিকিয়ে রাখা'ও যুক্ত আছে। অভিযোগ রয়েছে, যিনি বিএনপি দলীয় কোন পদে না থেকেও নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খলিশাখালী এলাকার ভূমিহীন জনগোষ্ঠীকে মাথাপিছু টাকা দিয়ে ট্রাকে করে এনে বিক্ষোভে অংশগ্রহণ করাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শহিদুল আলম প্রার্থী হলে এই জনপদ আজিজুর রহমানের দখলে থাকবে। যেমনটি ছিল বিগত আওয়ামী সরকারের আমলে।

বিএনপির কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে, মনোনয়ন বিবেচনার আগে ডাঃ শহিদুল আলমের ঘনিষ্ঠ কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য উঠে আসে। এসব কারণেই তিনি মনোনয়ন তালিকায় স্থান পাননি। তবে তার জনপ্রিয়তা ও মানবিক কার্যক্রম স্বীকার করছেন সবাই। দীর্ঘদিন যাবৎ তিনি বিনা খরচে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তথ্যানুসারে, দুই উপজেলার মোট ২৪টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটি ইউনিয়নের নেতা-কর্মীরা শহিদুল আলমের পক্ষে বিক্ষোভ করছে। বাকি ২২টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা কাজী আলাউদ্দিনের পক্ষে রয়েছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ সাংগঠনিক নেতা কাজীর নেতৃত্বেই মাঠে কাজ করছেন।

এদিকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গত ৩ নভেম্বর সেনাবাহিনী অভিযান চালিয়ে ডাঃ শহিদুল আলমের সমর্থকদের একটি গ্রুপ থেকে তিনটি পিকআপ, প্রচুর ইট-পাটকেল, বাঁশের লাঠি, গুলতি ও নাশকতা সামগ্রীসহ চারজনকে আটক করে। এই ঘটনার পর উত্তেজনা আরও বাড়ে।

তবে, ডাঃ শহীদুল আলমের পক্ষের প্রতিবাদ মিছিল থেকে ‘ভণ্ড কাজী, দালাল কাজী, ভুয়া কাজী’- এমন সব উস্কানিমূলক স্লোগান ও কুশপুত্তলিকা দাহে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়।

কালিগঞ্জের এক প্রবীণ রাজনীতিবিদ বলেন, ডাক্তার শহিদুল আলমের পক্ষে এখন দুটি ইউনিয়নের লোক আন্দোলন করছে। কিন্তু যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, তখন ২২ ইউনিয়নের মানুষই কাজী আলাউদ্দিনের পক্ষে রাস্তায় নামবে- তখন সামলানো কঠিন হবে।

কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক চেয়ারম্যান এবাদুল ইসলাম জানান- কাজী আলাউদ্দিন সাহেব ভালো লোক। কেন্দ্র তাকে নমিনেশন দিয়েছে। আমরা তার পক্ষেই কাজ করছি। যারা আন্দোলন করছে তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই করছে।

আশাশুনিয় উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দস বলেন- কতিপয় ব্যক্তি ডাঃ শহিদুল আলমের পক্ষে আন্দোলন করছে। তারা দলের পদবীধারী না।

বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বে সবচেয়ে লাভবান হচ্ছে জামায়াত। স্থানীয় সূত্র জানায়, বিএনপির বিভাজনকে সুযোগ হিসেবে নিয়ে জামায়াতের কর্মীরা প্রতিদিন ভোর থেকে গ্রামে গ্রামে পথসভা করছে, তৃণমূল সংগঠন পুনর্গঠনের কাজও ত্বরান্বিত করছে। তারা 'বিএনপির বিভাজনে গোল' দিয়ে নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

আশাশুনির ব্যবসায়ী মো. সালাউদ্দিন বলেন, নেতা-কর্মীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে শেষ পর্যন্ত ক্ষতি হবে দলেরই।

সবমিলিয়ে সাতক্ষীরা-৩ আসনে এখন বিএনপি দুই ভাগে বিভক্ত। একপক্ষে কাজী আলাউদ্দিন, অন্যপক্ষে ডাঃ শহিদুল আলম। টানা বিক্ষোভ, উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় অস্থিরতা বিরাজ করছে।

জেলার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বন্দ্ব মেটানো ছাড়া এখন বিএনপির সামনে কোনো বিকল্প পথ নেই। আগে ঐক্য ফিরিয়ে না আনলে, নির্বাচনে শূন্য ফলাফল হাতে ফিরতে হবে।

অন্যদিকে, যখন ধানের শীষে বিভাজনের দাবানল জ্বলছে, তখন দাঁড়িপাল্লার ওজনে জামায়াত একাট্টা ও সংগঠিত।


আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা