
মোঃ সজিব খান (শিবচর)
মাদারীপুরের শিবচরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিবচর থানা পুলিশের উদ্যোগে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শিবচর থানা ভবন চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি আবু জাফর চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খাঁন, সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম খাঁন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন হাওলাদার।
এছাড়াও মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি, গণ অধিকার পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।




























