শিরোনাম
লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

স্কুলমাঠে সড়ক নির্মাণসামগ্রী, বন্ধ খেলাধুলা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফরিদপুরের সালথা উপজেলার যুদন্দদী ইউনিয়নের কুমারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক সংস্কার কাজের সামগ্রী রাখা হয়েছে। গত দুই মাস ধরে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় মাঠটি দখলে রেখেছেন এক ঠিকাদার। ফলে ওই বিদ্যালয়ের মাঠে কোমলমতি শিশুশিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক চলাচল করতে পারছে না।


জানা গেছে, উপজেলার চণ্ডিবর্দী থেকে কালীনগর বাজার পর্যন্ত ১১ দশমিক ৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চলছে। টেন্ডারের মাধ্যমে কাজটি করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।


রবিবার (১৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠে বিপুল পরিমাণ ইট-সুরকি ও বালু জমা করে রাখা হয়েছে। স্কুল ভবনের পাশে রাখা হয়েছে ভারী ভারী যন্ত্র। শিক্ষকরা জানান, খোয়া-বালু মিশ্রণের সময় এসব যন্ত্রের বিকট শব্দে আর ধুলাবালিতে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা।


এই মাঠেই বিটুমিন গলাতে ও পাথর-বালু মিশ্রণের জন্য প্ল্যান্ট মেশিনও রাখা হয়েছে। এখানে বিটুমিন গলানো হলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হবে বিদ্যালয় এলাকা। এতে শিক্ষার্থীদের ক্লাস করাই মুশকিল হয়ে পড়বে বলে জানান শিক্ষকরা।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘গত দুই মাস ধরে আমাদের বিদ্যালয়ের মাঠটি দখল হয়ে আছে খোয়া-বালু আর বড় বড় যন্ত্রে। এমনকি স্কুল ভবনের বারান্দায় পর্যন্ত মাঝে মাঝে মালামাল রাখছেন ঠিকাদারের লোকজন। ফলে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা দূরের কথা, স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। মাঠের এমন অবস্থায় অনেক শিশুশিক্ষার্থী ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে।’


মাঠে সড়কের সামগ্রী রাখার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। তবে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঠিকাদারকে মাঠ দখলের সুযোগ করে দিয়েছেন বলে জানা গেছে।


প্রধান শিক্ষক বলেন, ‘আমরা ঠিকাদারকে বলার পরেও মাঠ ছাড়ছেন না তারা। মাঠ থেকে সড়কের সামগ্রী দ্রুত সরানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’


এ ব্যাপারে জানতে ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, ‘মাঠটা পুরোপুরি বিদ্যালয়ের না। মাঠের কিছু অংশ স্থানীয়দের। তাই স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মালামাল রাখা হয়েছে।’


কোথায় মালামাল রাখবেন, এটা ঠিকাদারের ব্যাপার বলে জানান সড়ক সংস্কার কাজের তদারকি কর্মকর্তা উপজেলা উপপ্রকৌশলী কাইয়ুম হোসেন। তিনি বলেন, ‘আমরা কাজ বুঝে পেলেই হলো।’


সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী জানান, বিদ্যালয় মাঠ দখলের বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ওই মাঠ থেকে মালামাল অপসারণের ব্যবস্থা নেবেন।  


আরও খবর




কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক