শিরোনাম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

সপ্তাহের শেষ দিনে স্বাভাবিক রাজধানীর সড়ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রমজান শুরুর আগে থেকেই নগরবাসীকে স্বস্তি দিতে সড়কে বিশেষ ব্যবস্থার কথা বলছে ট্র্যাফিক পুলিশ! যদিও সপ্তাহের শুরু ও শেষদিন ঢাকার রাস্তায় বেসামাল অবস্থা থাকে।




বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর সড়কে দেখা যায়নি দীর্ঘ যানজট। তবে বেশ কয়েকটি সড়কে যানবাহনের চাপে ধীরগতির লক্ষ্য করা গেছে।


এবার রমজানে নগরবাসীকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি থেকে ট্র্যাফিক সদস্যদের রোস্টার ডিউটি বাতিল, বিকেলে সড়কে ডিউটি বাড়ানো হয়েছে। সকাল ও বিকেল বেলা, বিশেষ করে ইফতারের আগে চাপ সামলাতে সড়কে দাঁড়াতে দেখা গেছে ট্র্যাফিক সদস্যদের।



রমজানে অফিসের সময়সূচি বদলেছে, অফিস থেকে রোজাদাররা যেন বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন সে লক্ষ্য ট্র্যাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করছে সড়কে। পুলিশের নজর বিশেষ করে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।


রাজধানীর আগারগাঁও, শেরেবাংলা নগর, বিজয় সরণি, মহাখালী, তেজগাঁও সরেজমিনে ও বনানী, উত্তরা সড়কের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সড়কে নেই যানজট। তবে বাড়তি চাপের কারণে বিভিন্ন সড়কে যানবাহনের ধীরগতি। ইন্টারসেকশন ও সিগন্যাল কেন্দ্রিক যানবাহনে ধীরগতি, আবার কোথাও সাময়িক জটলা দেখা গেছে। তবে বিজয় সরণি সিগন্যালে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা গেছে ইনকামিং সড়কের যানবাহনগুলোকে।


ট্র্যাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারেক সেকান্দার জানান, অন্য কোনো বৃহস্পতিবারের মতো নেই আজ সড়কের অবস্থা। স্কুল কলেজ বন্ধ। সকালের বড় চাপটা কমে গেছে সড়কে। এখন যানজট নেই, তবে অফিসগামী যানবাহনের চাপ আছে। সেটা যাতে যানজটে রূপ না নেয় সেজন্য সড়কে শেরে বাংলানগরের ট্র্যাফিক সদস্যরা সক্রিয় রয়েছে।


ট্র্যাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস কুমার দাস জানান, আজকের চিত্র খুবই নরমাল। কোথাও সিগন্যাল ছাড়া গাড়ির চাপ নেই। তবে চাপ বিকেলে বাড়তে পারে, সেটাও মার্কেট কেন্দ্রিক।


ট্র্যাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাখাওয়াত হোসেন সেন্টু বলেন, অন্যান্য দিনের মতো গাড়ি চাপ স্বাভাবিক রয়েছে। সকালে অফিস টাইমে অতিরিক্ত চাপ ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমছে।



ট্র্যাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফুর রহমান রনি বলেন, আজ সকালে তেমন একটা যানজট নেই, তবে গাড়ির চাপ রয়েছে। সারাদিন মোটামুটি গাড়ির চাপ থাকবে। তবে ইফতারের আগেই চাপটা আরও বৃদ্ধি পাবে। 


পুরান ঢাকার যানজট পরিস্থিতি জানতে চাইলে ট্র্যাফিক লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজীব গাইন বলেন, আজ থেকে ছুটি শুরু হবে। এখন পর্যন্ত গাড়ি রানিং (চলন্ত) অবস্থায় আছে। তবে খুব বেশি যানজট নেই। ফুলবাড়িয়া হলো সবচেয়ে বড় পাইকারি বাজার, এ কারণে রিকশা ও ঠেলাগাড়ির সংখ্যা বেশি এই এলাকায়। 


তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে। তবে আমাদের ট্র্যাফিক বিভাগের সব কর্মকর্তা মাঠে রয়েছেন। 


যানজট না থাকলেও সকালে সড়কে গাড়ির চাপেই ক্ষুব্ধ অনেক যাত্রী। আবার অনেকে যানজট না পেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে খুশি।


তৌহিদুল ইসলাম নামে প্রাইভেট কারের এক আরোহী জানান, বিজয় সরণিতে আটকে ছিলাম ৩ মিনিট। এরপর বাকি পথে কোথাও আজ দাঁড়াতে হয়নি। বৃহস্পতিবার হিসেবে বিষয়টি অবিশ্বাস্য বটে।


মহাখালীতে রেলক্রসিংয়ের কারণে সিগন্যালে আটকে থাকায় বিরক্ত বাইক চালক সহিদ উদ্দিন বলেন, রেলক্রসিং পার হওয়ার পরই আবার আমতলী সিগন্যালে আটকে দিলো। সড়ক দেখতেছি স্বাভাবিক। কিন্তু সিগন্যালগুলো বড়ই যন্ত্রণার।


আরও খবর




বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা