শিরোনাম
ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

সরকারি অফিস সময়ে অনুপস্থিতির অভিযোগ: বাঁশখালীর প্রাণিসম্পদ কর্মকর্তাকে কৈফিয়ত তলব

প্রকাশিত:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ রেজাউল আজিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নির্ধারিত অফিস সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারকে লিখিত কৈফিয়ত তলব করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেলা দপ্তর জানতে পারে, গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা তিন দিন সকাল ৯টা ৪০ মিনিটের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন না। সরকারি নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, পূর্বানুমতি বা যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি শৃঙ্খলার পরিপন্থী।কৈফিয়ত তলবের চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার কারণে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।এর আগে সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে সরেজমিনে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারকে পাওয়া যায়নি বলে জানান কয়েকজন গণমাধ্যমকর্মী। এ সময় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে তাদের দাবি।বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি খোঁজ নিয়ে জানানোর কথা বলেন। পরে তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বলেছেন, তিনি সরাসরি বানীগ্রাম এলাকায় চিকিৎসাসেবা দিতে গিয়েছিলেন। এ ঘটনায় তাকে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে ৯টা ৩৯ মিনিট পর্যন্ত পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অপেক্ষা করেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। বিষয়টি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান।এর কিছুক্ষণ পর ডা. জুয়েল মজুমদার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সাংবাদিকরা সরকারি অফিস সময়ে তাকে কর্মস্থলে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তিনি সকাল ৯টার আগেই অফিসে এসেছিলেন এবং পরে চিকিৎসাসেবা দিতে বাইরে যান।ডা. জুয়েল মজুমদার বলেন, তিনি ৯টার আগেই অফিসে এসেছিলেন। এরপর চিকিৎসাসেবা দিতে বাইরে যান। আগের দিনের বিষয়ে তার ভাষ্য, অফিসে আসার পথে একটি ফোন পাওয়ার পর তিনি সরাসরি চিকিৎসাসেবা দিতে চলে যান।তবে সরকারি অফিস চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্মস্থলে উপস্থিতি, পূর্বানুমতি এবং মাঠপর্যায়ে চিকিৎসাসেবা দিতে গেলে সংশ্লিষ্ট প্রশাসনিক নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানের পর জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত কৈফিয়ত তলবের ঘটনায় বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব পেয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কর্মকর্তার লিখিত জবাব পাওয়ার পর জেলা কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আরও খবর




মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাঁশখালীতে পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ দুইজন আটক

সরকারি অফিস সময়ে অনুপস্থিতির অভিযোগ: বাঁশখালীর প্রাণিসম্পদ কর্মকর্তাকে কৈফিয়ত তলব

সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে

ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে

দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক

নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাঁশখালীতে পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ দুইজন আটক

সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান,৬ জন কারাগারে

ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে এক দিনে ৫ জন হাসপাতালে

দীর্ঘ দেড় যুগ পর সরকারী মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক জব্দ,নারীসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ৯ ওয়ার্ডের তরুণ-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ