
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গজারিয়া সচেতন সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালন, শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ, কেককাটাসহ নানা পদের খাবার বিতরণ করা হয়।
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও গজারিয়া সচেতন সমাজ এর সাধারণ সম্পাদক ইঞ্জি. দিদার আলম এর শুভ জন্মদিন উপলক্ষে এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
২৫ শে আগষ্ট (মঙ্গলবার) গজারিয়া উপজেলার ১৪ নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়। "একটি গাছ, একটি প্রাণ, সবুজে ঘেরা গজারিয়া, সুন্দর হোক বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে ১৪নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া সচেতন সমাজের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, শিক্ষার আলো সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম হৃদয়।




























