শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা): 

বিগত সরকারের আমলে ভোলার লালমোহন হেলিপ্যাডের উন্নয়নের নামে পূর্বপাশের পুকুর বালি দিয়ে ভরাট করা হয়। পুকুর ভরাটের আগে পূর্ব পাশে পুকুরের পাড় রাস্তা হিসেবে ব্যবহার করতো ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকায় বর্তমানে ৮ পরিবার বসবাস করছেন। পুকুর ভরাট করার পরও ওই এলাকার বাসিন্দারা পূর্বপাশের রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতো। যাতায়াতের রাস্তাটি ছিলো হেলিপ্যাডের জায়গায়। কিন্তু, সেই রাস্তার জায়গায় বর্তমান পৌর প্রশাসক গাছের চারা লাগিয়ে এবং জাল দিয়ে বেড়া দিয়ে ওই এলাকার ৮ পরিবার রাস্তা বন্ধ করে দিয়েছেন। 

ওই এলাকার বাসিন্দা রাশিদা বেগম বলেন, এখানে আমরা ৮ পরিবার বসবাস করি এবং আরো দুইটি পরিবার বসবাসের জন্য জমি ক্রয় করে ঘর উত্তোলনের কাজ শুরু করেছেন। আমাদের যাতায়াতের এই রাস্তা দিয়ে গাছ লাগানো হবে এমন সংবাদ পাওয়ার পর আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বরাবর রাস্তায় গাছ না লাগানোর জন্য লিখিত দরখাস্ত প্রদান করি এবং একাধিকবার দেখা করি। তখন তিনি আমাদের আশ্বস্ত করেন চলাচলের রাস্তায় গাছ লাগানো হবে না। তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। এরপর তিনি পৌরসভার লোকজন নিয়ে এসে আমাদের চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে দিয়েছেন। শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, গাছ এবং রাস্তার চারপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন যাতে কেউ হাঁটতে না পারে। তিনি আরো বলেন, যিনি রক্ষক এবং যিনি বিচার করবেন তিনিই যদি অনিয়ম করেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। তাছাড়া জায়গা যারই হোক মানুষ চলাচলের রাস্তা কেউ কোন দিন বন্ধ করতে পারে কিনা এটা আমাদের প্রশ্ন।  

এছাড়া হেলিপ্যাডের পশ্চিম পাশে পুকুরের পাড়টিও ওই এলাকার বাসিন্দারা যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে। সেখানে বা সেই রাস্তায় কোন গাছ লাগানো হয়নি।  

শুধু রাশেদা বেগমই নন ওই এলাকার নাম প্রকাশে কয়েকজন বাসিন্দা জানান, মানুষের চলাচলের রাস্তায় গাছ কীভাবে লাগায়। হোকে সেটা পৌরসভার জায়গা। এখান দিয়ে তো মানুষ যাতায়াত করে। আমরা এখন কীভাবে বাড়ি থেকে বের হবো? নাম না প্রকাশ করার ব্যাপারে তারা বলেন, আমরা বিভিন্ন পেশায় জড়িত বা কাজ করি। আপনারা আমাদের নাম প্রকাশ করলে পরবর্তীতে পৌরসভা থেকে আমাদেরকে বিভিন্ন ঝামেলায় ফেলবে এই ভয়ে আমরা নাম বলতে চাচ্ছি না।  

শুধু হেলিপ্যাডের পূর্ব পাশের রাস্তার মধ্যে না, হেলিপ্যাডের উপরেও গাছ লাগিয়েছেন এই পৌর প্রশাসক। তবে হেলিপ্যাডের উপরের গাছগুলো যথাযথ যত্ন নেয়া হয়নি। যেখানে হেলিপ্যাডের উপর হেলিকপ্টার ওঠানামা করে সেখানে গাছ লাগায় কীভাবে এটা ওই এলাকার জনগণের প্রশ্ন।  


এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, মানুষের চলাচলের রাস্তায় গাছ লাগানোর কোন সুযোগ নেই। হেলিপ্যাডের পূর্বপাশে পৌরসভার কোন রাস্তার ছিলো না। এখানে রাস্তা বলতে কিছু অবৈধ দখলদার রাস্তা বানিয়ে চলাচল করতো। গাছ লাগানোর জন্য নির্ধারিত জায়গা ছাড়া গাছ লাগানো হয়নি। 

ওই এলাকার হেলিপ্যাডের পূর্বপাশের বাসিন্দারা এখন কীভাবে যাতায়াত করবে এ প্রশ্নের কোন সদুত্তর দেননি তিনি। এছাড়া হেলিপ্যাডের উপর গাছ লাগানোর ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বন বিভাগ ও উদ্যান তথ্য বিদের পরামর্শ ক্রমে হেলিপ্যাডের উপর গাছ লাগানো হয়েছে। তারা বলেছে এই গাছ হেলিকপ্টার নামতে ও উঠতে কোন সমস্যা হবে না।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন