
স্টাফ রিপোর্টারঃসরকার নিবন্ধিত দেশের তৃণমূল সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখা কমিটির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বেলা চারটায় সুনামগঞ্জ জেলা শহরের পৌরবিপনী মার্কেটে অবস্থিত রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা চলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মামুনুর রশীদ শাইন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল সভাপতিত্ব করেন।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির প্রতিনিধি আবু হানিফ এর পরিচালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি হাসান চৌধুরী, সহ-সভাপতি একুশে টেলিভিশনের প্রতিনিধি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, প্রচার সম্পাদক বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক, কার্যনির্বাহী সদস্য এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি হাকিম আফতাব উদ্দিন, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিনিধি কবি রহমান তৈয়ব, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়্যূম চৌধুরী সৌরভ, সাংবাদিক শাহজাহান আকন্দ, জাভেদ ইকবাল, শাওন রায় প্রমুখ। সভায় সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহীউদ্দিন-কে সংস্থার লিগ্যাল এডভাইজার নিয়োগ করা হয়। পাশাপাশি আগামী ২৫ জুন জেলা কমিটির সম্মেলন সফল করার জন্য জেলা কমিটিকে জোর তাগিদ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।





























