শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

উপজেলা নির্বাচন:লালপুরে আওয়ামীলীগ দ্বিধাবিভক্ত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 লালপুর (নাটোর) প্রতিনিধি: 

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির পদধারী ওই পাঁচ নেতা স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ভোট করলেও স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা এ পাঁচ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দলীয় নেতাকর্মীদের দিয়ে ‘স্বতন্ত্র কৌশলে’ উপজেলা পরিষদ নির্বাচন করানোয় স্থানীয়ভাবে দলের মধ্যে বিভেদ আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন-উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (আনারস), উপজেলা আওয়ামী লীগ সভাপতি  আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ (কাপ পিরিচ) যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় (ঘোড়া), হাসেম আলী ডিলার (মোটরসাইকেল) এছাড়া বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা আরিফুল ইসলাম ভিপি (কৈ মাছ)। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লালপুর উপজেলায় নির্বাচন হচ্ছে। গত ২ মে প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী থাকলেও আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) ও শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ)

মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।    এমন পরিস্থিতিতে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। দলের পাঁচ নেতাকে ঘিরে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় মাঠপর্যায়ে দলীয় কোন্দল আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগে যে বিভেদ ছিল, সে বিভেদ আরও বেড়েছে। বিলমাড়ীয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান মিন্টু বলেন, ‘নির্বাচনে কার পক্ষে অবস্থান নিতে হবে দল থেকে এ ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাইনি।


উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের এক নেতা প্রার্থী হয়েছেন। এ অবস্থায় দলের নেতাকর্মীরা যে যাকে পছন্দ করেন তার পক্ষে কাজ করছেন। নির্বাচন মানেই জয়-পরাজয়ের খেলা। নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে নিজ দলেরই আরেক নেতার বিরুদ্ধে কাজ করছে অনেকে, এতে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হবে বলে মনে করেন স্থানীয়রা’



আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত