শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার বিমানবন্দর উন্নয়নকাজ প্রায় শেষ

যাত্রী ভবন নির্মাণ ব্যয় বাড়ছে ৯০ কোটি টাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সমুদ্রের বুকে রানওয়ে সম্প্রসারণসহ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের উন্নয়নকাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। চলতি বছরের জুন মাসের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে। এ ছাড়া সেখানে আন্তর্জাতিক প্যাসেঞ্জার ভবন নির্মাণ করা হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছিল ২৭৭ কোটি ৮৮ লাখ টাকা। কিন্তু প্রকল্পের অন্তর্গত কাজ বৃদ্ধি পাওয়ায় আরও প্রায় ৯০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অতিরিক্ত ব্যয়-সংবলিত প্রকল্পে দ্বিতীয় সংশোধিত ডিপিপি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এতে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। অতিরিক্ত অর্থসহ মোট ৩৬৬ কোটি ১২ লাখ টাকার ছাড়পত্র দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিমান মন্ত্রণালয়।


প্রকল্প সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পে আরও কিছু কাজ সংযোজন করা হয়েছে। লাগেজ বেল্ট ১টা ছিল, ২টা করা হবে। স্পেস বাড়বে, তাই এয়ারকন্ডিশনিং সিস্টেম বাড়বে। সব মিলিয়ে অতিরিক্ত কাজের জন্য প্রায় ৯০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি হবে। সংশোধিত এই প্রকল্পের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হবে।


চলতি মাসে বিমান মন্ত্রণালয়ের উপ সচিব ড. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে (২৭৭ কোটি ৮৮ লাখ) টাকা প্রাক্কলিত ব্যয় বাস্তবায়িতব্য কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির স্কোপ অব ওয়ার্ক বৃদ্ধির কারণে ইতিমধ্যে ৩৬৬১২.৮৮ লাখ (তিনশত ছিষট্টি কোটি বারো লাখ আটাশি হাজার) টাকা প্রাক্কলিত ব্যয়ের ডিপিপি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের অনুকূলে ২৬৫৭০.৪১ লাখ টাকার লিকুইডিটি সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। চিঠিতে প্রকল্পটিকে অতিরিক্ত ১০০৪২.৪৭ লাখ টাকাসহ মোট ৩৬৬১২.৮৮ লাখ (তিনশত ছিষট্টি কোটি বারো লাখ আটাশি হাজার) টাকার ছাড়পত্র সার্টিফিকেট দিতে বলা হয়েছে।


প্রকল্প সূত্র জানিয়েছে, সমুদ্রের বুকে রানওয়ে সম্প্রসারণসহ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, পুনর্বাসন সংশ্লিষ্ট কাজ (থোক), বিদ্যমান রানওয়ে, ট্যাক্সিওয়ে বৃদ্ধিকরণ, রানওয়ে প্রশস্তকরণ, রানওয়ে শোল্ডার, ওভার রান নির্মাণ ইত্যাদি (২২০৬০৯.৬৯ বর্গ কিলোমিটার, বিদ্যমান গ্রাউন্ড ট্রিটমেন্ট ও বাঁধের রক্ষাকাজ (৪২৮২০.৫২) বর্গ কিলোমিটার, ভবনাদি নির্মাণকাজ (পাওয়ার হাউস ও সিসিআর রুম)-সহ অন্যান্য কাজ শতভাগ শেষ হয়েছে। শুধু এলজিইডির ব্রিজের নির্মাণকাজ ৯৯.৯০ শতাংশ, বিডব্লিউডিবির বাঁধ নির্মাণকাজ ৯৯.৯৫ শতাংশ, এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম-১ ও ডিভিওআর এবং আইএলএস স্থাপন কাজ ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ৪র্থ সংশোধিত ডিপিপি অনুমোদনসহ চলতি ২৩-২৪ অর্থ বছরে প্রয়োজনীয় অর্থ সংস্থান, এলজিইডি ও বাপাউবোর কাজ ইত্যাদি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রকল্পের কাজ চলতি বছরের জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব নিয়ে সভা হয়েছে। শিগগিরই তা সরকার অনুমোদিত হবে।


প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে আকাশপথে কক্সবাজার বিমানবন্দরে রাতেও ফ্লাইট নামবে সাগরঘেঁষা রানওয়েতে। একইভাবে সারা দিন কাটিয়ে রাতে ফেরা যাবে উড়োজাহাজে।


কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস ভুঁইয়া বলেন, প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ। নতুন ১ হাজার ৭০০ ফুটসহ এই বিমানবন্দরের রানওয়ে হয়েছে ১০ হাজার ৭০০ ফুট। এখন দেশের দীর্ঘতম রানওয়ে সমৃদ্ধ বিমানবন্দর হবে কক্সবাজার। এখন বি-৭৭৭-৩০০ ইআর, বি-৭৪৭-৪০০-এর মতো বড় আকারের বিমানগুলো এই বিমানবন্দরে অবতরণ করতে পারবে।


তিনি বলেন, আন্তর্জাতিক যাত্রী ভবন নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকল্পে কিছু কাজ সংযোজন করায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুনে সব কাজ শেষ হবে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনৈতিক বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০৩৫ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর তথা রিজিওনাল হাব হিসেবে দিতে ‘কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ নামে একটি প্রকল্প তৈরির কাজ চলছে।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক