শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ০৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরো


কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি জমজম হাসপাতালে অপচিকিৎসা এবং সেবার নামে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের আইনগত প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রবিবার (২ আগস্ট) চকরিয়ায় সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।


সংবাদ সম্মেলনে মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম অভিযোগ করে বলেন, তাঁর আড়াই বছর বয়সী কন্যা শারমিন জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে জমজম হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার পরামর্শ দেন। সেই অনুযায়ী সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় ৬০ ঘণ্টা চিকিৎসা শেষে রোববার সকালে ছাড়পত্র নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ৮ হাজার ৫০ টাকার বিল ধরিয়ে দেয়।


তিনি বলেন, "আমি একজন সিএনজি অটোরিকশাচালক। বিল কমানোর অনুরোধ জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল করিমের কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে মাত্র ৫০০ টাকা কমানোর কথা বলে দ্রুত বিল পরিশোধের জন্য চাপ দেন।"


ইব্রাহিমের মেয়ের জামাই আবদুল হামিদ অভিযোগ করেন, হাসপাতালে আড়াই দিন অবস্থান করলেও তিন দিনের বিল করা হয়েছে। বিলে ভর্তি ফি ৪০০ টাকা, সিট ভাড়া ২ হাজার ১০০ টাকা, সার্ভিস চার্জ ২ হাজার ১০০ টাকা, চিকিৎসকের রাউন্ড ফি (তিনবার) ২ হাজার ১০০ টাকা, ক্যানোলা ফি ৩০০ টাকা, নেবুলাইজার চার্জ ৬০০ টাকা এবং রাইস টিউব বাবদ ৪৫০ টাকা উল্লেখ করা হয়েছে।


তিনি আরও দাবি করেন, শিশুটিকে ভুল মাত্রায় অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্য একটি হাসপাতালে প্রেসক্রিপশন দেখানোর পর সেখানে চিকিৎসকেরা জানান, শিশুটির বয়স অনুযায়ী একবারে সর্বোচ্চ ১ দশমিক ৬ গ্রাম ওষুধ প্রযোজ্য হলেও জমজম হাসপাতালে ১৬ গ্রাম প্রয়োগ করা হয়েছে, যা শিশুটির জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে তাঁদের জানানো হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক ভুক্তভোগী, মাতারবাড়ী এলাকার এক নবজাতকের নানা অভিযোগ করেন, গত ১৩ জুলাই প্রসবজনিত কারণে তাঁর মেয়েকে জমজম হাসপাতালে ভর্তি করা হলে তিন দিনের চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা বিল নেওয়া হয়। পরে ১৫ দিন বয়সী নবজাতক জন্ডিসে আক্রান্ত হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর ছাড়পত্রের সময় ৮ হাজার ১২০ টাকার বিল করা হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জমজম হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এবং চিকিৎসাসেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। তারা হাসপাতালটির কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ সময় উপস্থিত আলমগীর হোসেন রানা বলেন, "সেবার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা দিনের আলোয় ডাকাতির শামিল। এ ধরনের বাণিজ্য বন্ধ হওয়া উচিত।"

সামাজিক যোগাযোগমাধ্যমেও হাসপাতালটির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান মন্তব্য করেছেন - "এই জমজম হাসপাতাল ডাকাতের স্বর্গরাজ্য। প্রশাসন টাকার বিনিময়ে তাদের সব সুযোগ সুবিধা দিয়ে আসতেছে বলে এই অপকর্ম গুলো করার সুযোগ পায়।


 জমজম হাসপাতালের সিইও গোলাম কবির বলেন, "কেউ খারাপ ব্যবহার করেছে কিনা বা ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছে কিনা? রোগী সহ সাংবাদিক নিয়ে আসুন এর বিচার করবো"। 


চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়নুল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি ব্যস্থ আছেন জানিয়ে সকালে ফোন দিতে বলেন।


কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন, চকরিয়া জমজম হাসপাতালের কার্যক্রম ইতোপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে পুনরায় চালু করেছে। হাসপাতালের লাইসেন্স গত দুইবছর ধরে নবায়ন করা নেই। অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম