
ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরো
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালীর কৃতি সন্তান মোহাম্মদ ইয়াছিন আরফাত ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
মোহাম্মদ ইয়াছিন আরফাত চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি আবুল কাশেম ও মমতাজ বেগমের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, অধ্যবসায়ী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসের ফলেই তিনি ৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।
এ বিষয়ে তাঁর মামাতো ভাই, সাংবাদিক ফয়সাল আলম সাগর বলেন, “এটি শুধু ইয়াছিন আরফাতের ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের পুরো পরিবারের জন্যও এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আজ সার্থক হয়েছে। আমরা তাঁর এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, “তাঁর এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তাঁর আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। তিনি যেন দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ শিক্ষক হিসেবে অবদান রাখতে পারেন, সেই দোয়া করছি। সকলের কাছেও তাঁর জন্য দোয়া কামনা করছি।
ইয়াছিন আরফাতের এ সাফল্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।




























