শিরোনাম
অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন প্রশানিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম ইলিশ রক্ষায় সরকারের মানবিক সহায়তা চাল জেলেদের বিতরন না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার এমন অভিযোগ করেছেন গুলিশাখালী ইউনিয়নের জেলেরা। জেলেদের আরো অভিযোগ প্রশাসনিক কর্মকর্তা জেলেদের থেকে জনপ্রতি ৩০ টাকা আদায় করেছেন। টাকা না দিলে তিনি তাদের চাল দেয়নি। এ ঘটনায় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী তাদের। জানাগেছে, ইলিশ সম্পদ রক্ষায় সরকার মানবিক সহায়তা হিসেবে জেলেদের ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেন। আমতলী উপজেলার সাত হাজার নিবন্ধিত জেলে রয়েছে। ওই সাত হাজার জেলের জন্যই সরকার চাল বরাদ্দ করা হয়। অভিযোগ রয়েছে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এক হাজার ৮৫০ জেলের জন্য ৪৬.২৫ মেট্টিক টন বরাদ্দ চাল বিতরন না করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম আত্মসাৎ করেছেন। চাল ইউনিয়ন পরিষদে বিতরনের কথা থাকলেও প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম তা না করে আমতলী উপজেলা খাদ্য গুদামে বিতরন করেছেন। অভিযোগ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা জেলেদের কাছ থেকে ভাড়া বাবদ জনপ্রতি ৩০ টাকা করে আদায় করেছেন বলে জানান জেলে রাকিব ও সোহাগ। খোজ নিয়ে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম গত রবিবার ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৭ শতাধিক জেলেদের জন্য ১৮ মেট্রিকটন চাল খাদ্য গুদাম থেকে ছাড় করে নেন। ‍ওই চাল প্রশাসনিক কর্মকতা নয়ছয় করে বিতরন করেছেন। গত বৃহস্পতিবার ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ৬ শতাধিক জেলেদের চাল বিতরনের জন্য আমতলী উপজেলা খাদ্য গুদাম অফিসে তাদের ডেকে আনেন। জেলেরা যথারীতি খাদ্য গুদামের সামনে আসলে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম অল্প কিছু জেলেদের মধ্যে চাল বিতরন। তালিকায় নাম না থাকার অযুহাত দেখিয়ে কয়েক শত জেলেদের চাল না দিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ করেন ডালাচারা গ্রামের জেলে জাকির হাওলাদার ও মোকলেস চৌকিদার। প্রশাসনিক কর্মকর্তা খাদ্য গুদাম থেকে ১০ মেট্টিকটন চাল কাগজে কলমে ছাড় করে জেলেদের না দিয়ে আত্মসাৎ করেছেন। জেলেদের মাঝে বিতরণকৃত তালিকায় স্বাক্ষর ও টিপসই যাচাই করলেই চাল আত্মসাতের রহস্য বেড়িয়ে আসবে বলে জানান জেলেরা। ডালাচারা গ্রামের জেলে জাকির হাওলাদার ও মোকলেস চৌকিদার বলেন, ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের শতাধিক নিবন্ধিত জেলেদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম তালিকায় নাম নেই বলে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী তাদের। খেকুয়ানী গ্রামের জেলে মোস্তফা হাওলাদার বলেন, আমার জেলে নিবন্ধন কার্ড থাকলেও তালিকায় নাম নেই বলে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম চাল দেয়নি। আমতলী খাদ্য গুদামের চাল বিতরন কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৩৬ মেট্টিক টন চাল ছাড় করে নিয়েছেন। বাকী চাল নেয়নি। গুলিশাখালী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সকল জেলেদের মাঝে সঠিকমত চাল বিতরন করা হয়েছে। আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ও গুলিশাখালী ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ ইদ্রিস আলী বলেন, প্রশাসনিক কর্মর্তা মোঃ রাজিবুল ইসলামের অনিয়মের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, গুলিশাখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর




অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল

বন্দরে নিশা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন হাইকো‌র্টে

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু